ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

গোপালগঞ্জে ইমাদ পরিবহন ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে আগুনঃ নিহত -১

গোপালগঞ্জে ইমাদ পরিবহনের বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষের পর দুটি গাড়িতেই আগুন লেগে পুড়ে যায়। এসময় ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন জন।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার রাতইল ইটভাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। কাশিয়ানী হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক আবুল হাসেম মজুমদার দূর্ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

দূর্ঘটনায় নিহত মোহাম্মদ উল্লাহর (৩৮) মানিকগঞ্জ জেলার সানবান্দা গ্রামের আব্দুল লতিফ মাস্টারের ছেলে।

আহতরা হলেন, একই গ্রামের হযরত আলীর তিন ছেলে ফাহিম (২০), ফাহাদ (১৮) এবং ইফাদ (১৬)। তারা প্রাইভেটকারে করে গ্রামের বাড়ি থেকে সাতক্ষীরা যাচ্ছিলেন বলে জানা গেছে।

হাইওয়ে পুলিশের পরিদর্শক হাসেম জানান, সকালে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী প্রাইভেট কারটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালক নিহত হন এবং প্রাইভেটকারে থাকা তিন সহোদর আহত হন।

এছাড়া সংঘর্ষের সাথে সাথে গাড়ি দুটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে যানবাহন দুটি প্রায় সম্পন্ন পুড়ে যায়।

স্থানীয় মানুষ ও পুলিশ প্রশাসন আহতদেরকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করায় করায় বলে এই পরিদর্শক জানান।

এ দুর্ঘটনার পর ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে বেলা ১১টার দিকে পুলিশ যানবাহন চলাচল স্বাভাবিক করে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ বা জব্দ কীভাবে হয়, প্রতিকার কী আছে?

error: Content is protected !!

গোপালগঞ্জে ইমাদ পরিবহন ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে আগুনঃ নিহত -১

আপডেট টাইম : ০৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩
মুন্সী সাদেকুর রহমান শাহীন, গোপালগঞ্জ অফিস :