দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি:** রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫৩০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র্যাব-৫। তবে র্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায় মাদক কারবারিরা। র্যাব-৫ জানায়, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ১১টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল গোদাগাড়ী থানাধীন আচুয়া তালতলা গ্রামের আচুয়া তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি আমগাছের নিচে সিঁড়ির পাশে পড়ে থাকা পাঁচটি স্বচ্ছ পলিপ্যাকে বাদামি রঙের হেরোইন পাওয়া যায়। প্যাকেটগুলো থেকে সর্বমোট ৫৩০ গ্রাম হেরোইন উদ্ধার ও জব্দ করা হয়। র্যাব-৫ আরও জানায়, উদ্ধার করা হেরোইন পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গোদাগাড়ী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পালিয়ে যাওয়া মাদক কারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি:**
রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫৩০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র্যাব-৫। তবে র্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায় মাদক কারবারিরা।
র্যাব-৫ জানায়, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ১১টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল গোদাগাড়ী থানাধীন আচুয়া তালতলা গ্রামের আচুয়া তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান পরিচালনা করে।
এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি আমগাছের নিচে সিঁড়ির পাশে পড়ে থাকা পাঁচটি স্বচ্ছ পলিপ্যাকে বাদামি রঙের হেরোইন পাওয়া যায়। প্যাকেটগুলো থেকে সর্বমোট ৫৩০ গ্রাম হেরোইন উদ্ধার ও জব্দ করা হয়।
র্যাব-৫ আরও জানায়, উদ্ধার করা হেরোইন পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গোদাগাড়ী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পালিয়ে যাওয়া মাদক কারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।