ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

গোদাগাড়ীতে ইউএনওর নেতৃত্বে ফুটপাত উচ্ছেদ, জনমনে স্বস্তি

এখলাস উদ্দীন:

রাজশাহীর গোদাগাড়ীতে পথচারী ও যানবাহন চলাচলে শৃঙ্খলা ফেরাতে ফুটপাত দখলমুক্তকরণে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহানের নেতৃত্বে পৌর এলাকার ব্যস্ততম বিভিন্ন স্থানে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পৌর শহরের একাধিক গুরুত্বপূর্ণ পয়েন্টে অবৈধ স্থাপনা, ভাসমান দোকানপাট ও অনিয়মভাবে রাখা মালামাল অপসারণ করা হয়। বিশেষ করে গোদাগাড়ী হাটপাড়া, উপজেলা পরিষদ গেটসংলগ্ন এলাকা এবং যানজটপ্রবণ ডাইংপাড়া মোড়ে অভিযান চালিয়ে ফুটপাত পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।

অভিযান চলাকালে ইউএনও ইসরাত জাহান ব্যবসায়ী ও দখলদারদের সতর্ক করে রাস্তা ও ফুটপাত পরিষ্কার রাখার নির্দেশ দেন। তিনি বলেন, সাধারণ মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত রাখতে হবে। ভবিষ্যতে কেউ পুনরায় ফুটপাত দখল করলে কোনো ছাড় দেওয়া হবে না এবং আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় পথচারী ও সাধারণ নাগরিকরা। তারা জানান, দীর্ঘদিন ধরে ফুটপাত দখল হয়ে থাকায় পথচারীদের চলাচলে দুর্ভোগের পাশাপাশি যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বেড়েছিল। ফুটপাত দখলমুক্ত হওয়ায় জনভোগান্তি কমবে এবং স্বাভাবিক চলাচলে স্বস্তি ফিরবে বলে আশা করছেন তারা।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এবং যানজটমুক্ত শহর গড়ে তুলতে ফুটপাত দখলমুক্তকরণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

গোদাগাড়ীতে ইউএনওর নেতৃত্বে ফুটপাত উচ্ছেদ, জনমনে স্বস্তি

error: Content is protected !!

গোদাগাড়ীতে ইউএনওর নেতৃত্বে ফুটপাত উচ্ছেদ, জনমনে স্বস্তি

আপডেট টাইম : ৩ ঘন্টা আগে
এখলাস উদ্দীন, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি :