ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

গুরুদাসপুরে মিথ্যা তথ্যের জন্য দুটি চানাচুর কারখানা মালিকের জরিমানা

সাইফুল ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুরে ডলার ও মেসার্স ফকির নামের দুইটি চানাচুর কারখানা মালিকের ২০ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট। মঙ্গলবার (১৪ জানুয়ারি) উপজেলার খামার নাচকৈড় বাজারে উপজেলা প্রশাসন ও বিএসটিআই বিভাগীয় অফিস রাজশাহী’র উদ্দ্যেগে একটি মোবাইল কোর্ট পরিচালনা করে তাদের এই জরিমানা করে তা আদায় করা হয়।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, জনস্বার্থে গুরুদাসপুর উপজেলার বিভিন্ন বাজারে ভেজাল বিরোধী অভিযান চালায় উপজেলা প্রশাসন ও বিএসটিআই বিভাগীয় অফিস রাজশাহী’র যৌথ দল। অভিযানের সময় খামার নাচকৈড় বাজারে ডলার চানাচুর ফ্যাক্টরির মালিক ডাবলু আকতার ও মেসার্স ফকির চানাচুর ফ্যাক্টরির মালিক আব্দুল মজিদ ফকির চানাচুর এর অনুকূলে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স রয়েছে বলে মিথ্যা তথ্য দেয়। এই মিথ্যা তথ্য প্রদানের অপরাধে বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় সিনিয়র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজের মোবাইল কোর্ট দুটি মামলা দায়ের করে তাদের দুজনের ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন।

এই ভেজাল বিরোধী অভিযানে বিএসটিআই, রাজশাহী বিভাগীয় ফিল্ড অফিসার (সিএম), মোঃ দেলোয়ার হোসেন ও গুরুদাসপুর থানা পুলিশ উপস্থিত ছিলেন। জনস্বার্থে বিএসটিআইয়ের এ রকম অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিএসটিআই রাজশাহী বিভাগীয় ফিল্ড অফিসার (সিএম) মোঃ দেলোয়ার হোসেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রংপুরে সরকারি কোয়ার্টার: কর্মকর্তাদের নামে বরাদ্দ থাকছেন ভাড়াটেরা

error: Content is protected !!

গুরুদাসপুরে মিথ্যা তথ্যের জন্য দুটি চানাচুর কারখানা মালিকের জরিমানা

আপডেট টাইম : ০৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
সাইফুল ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি :