ঢাকা , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

গুদামে মজুতের রেকর্ড, খাদ্যসংকট হবে নাঃ -মন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘যতদিন মানুষের চাহিদা থাকবে, ততদিন ওএমএস কার্যক্রম চালু রাখা হবে। এর পাশাপাশি খাদ্যবান্ধব অন্যান্য কর্মসূচিও চলবে। তাই আতঙ্কের কিছু নেই। দেশে কোনো খাদ্য সংকট হবে না।’

সরকারি গুদামে খাদ্যের মজুত অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে জানিয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, এ অবস্থায় খাদ্যসংকট হবে না।

নওগাঁ শহরের আটাপট্টি ও রুবির মোড়ে রোববার বেলা ১১টার দিকে চলমান ওএমএস বিক্রিয় কেন্দ্র পরিদর্শনে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ১০ লাখ টন চাহিদার বিপরীতে ২১ লাখ টনের বেশি খাদ্য মজুত আছে।

তিনি বলেন, ‘নিম্ন আয়ের জনগণ যাতে কষ্ট না পায়, তার জন্য ওএমএস চালু রাখা হয়েছে এবং আমরা ওএমএস দিয়ে যাব। পহেলা মার্চ থেকে সারা দেশে খাদ্যবান্ধব কর্মসূচি শুরু হচ্ছে। এ কর্মসূচিতে ৫০ লাখ লোক ১৫ টাকা হিসাবে ৩০ কেজি করে চাল পাবেন। এ ছাড়াও সারা দেশে প্রতিদিন চাল ও আটা মিলিয়ে প্রায় ১৪ থেকে ১৫ হাজার টন খাদ্য বিতরণ করা হচ্ছে।

‘যতদিন মানুষের চাহিদা থাকবে, ততদিন ওএমএস কার্যক্রম চালু রাখা হবে। এর পাশাপাশি খাদ্যবান্ধব অন্যান্য কর্মসূচিও চলবে। তাই আতঙ্কের কিছু নেই। দেশে কোনো খাদ্যসংকট হবে না।’

ব্যবসায়ীদের হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, ‘অতি মুনাফার লোভে খাদ্যদ্রব্য মজুত করে মানুষকে বিপদে ফেলার চেষ্টা করবেন না। নতুন আইন হচ্ছে। ইতোমধ্যে অনেক গ্রুপের বিরুদ্ধে মামলাও করা হয়েছে। নজরদারি বাড়ানো হয়েছে।’

ওএমএসের ট্রাক থেকে পণ্য নিতে আসা অনেক নারী-পুরুষ জানান, চাহিদার তুলনায় বরাদ্দের পরিমাণ কম; বরাদ্দের পরিমাণ বাড়ালে তাদের সুবিধা হতো। এ কথা শুনে মন্ত্রী তাদের অসুবিধা বিবেচনার আশ্বাস দেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

গুদামে মজুতের রেকর্ড, খাদ্যসংকট হবে নাঃ -মন্ত্রী

আপডেট টাইম : ০৩:১৯ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :