ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

গাজর চাষে লাভবান হচ্ছেন ভেড়ামারার চাষিরা

ইসমাইল হোসেন বাবুঃ

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বেড়েছে গাজরের চাষ। অল্প ব্যয়ে ও স্বল্প সময়ের মধ্যে গাজর আবাদ হয় বলে জানালেন চাষীরা। অন্য ফসলের তুলনায় অধিক লাভ থাকায় গাজর চাষে আগ্রহ বাড়ছে উপজেলার কৃষকদের মধ্যে।

.

ভেড়ামারা উপজেলার অনেকেই অল্প সময়ে গাজর আবাদ করে লাখ টাকার ওপর লাভ করেছেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় সবজি জাতীয় ফসল গাজর চাষ হয়েছে ১৫ হেক্টর জমিতে। উৎপাদন ভালো হওয়ায় আগামীতে এ চাষ আরও বাড়বে বলে ধারণা কৃষি কর্মকর্তাদের।

.

ভেড়ামারা উপজেলার ১৬ দাগ ৬৮ পাড়া গ্রামের গাজর চাষি ডাবলু জানান, এই বার আমি দুই বিঘা জমিতে গাজর চাষ করেছি তাতে আমার খরচ হয়েছে ১ লক্ষ টাকা। আর বিক্রি করেছি ১ লক্ষ ৮০ হাজার টাকায়। আমি যদি অন্য ফসল করতাম তাহলে এত লাভ তেমন হত না। গাজর একটা লাভজনক ফসল। আমার দেখাদেখি অনেকে গাজর চাষ করেছেন। আমার সাথে অনেক চাষী পরামর্শ করেন। তিনি আরো বলেন,ভেড়ামারা উপজেলা কৃষি কর্মকর্তাগণ বিভিন্ন পরামর্শ ও সহযোগিতা আমাদের করে থাকেন। গাজর চাষে এবার লাভবান হওয়ায় আগামীতে আরও বেশি পরিমাণ জমিতে গাজর চাষ করবো। এমন সিদ্ধান্ত ওই এলাকার অনেক চাষিই নিয়েছে বলে তিনি জানান। আর বিক্রি করাতেও নেই ঝামেলা ব্যাপারীরা বিঘা ধরে দাম দিয়ে কিনে নিয়ে যায়।

.

উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা সুলতানা বলেন, গাজর হচ্ছে একটি উচ্চ পুষ্টি সম্পূর্ণ সবজি বা সালাদ হিসেবেও গাজর খাওয়া যায়। গাজর প্রচুর পরিমাণে ফাইবার থাকে, ক্যারোটিন থাকে, এন্টি অক্সিডেন্ট থাকে এবং বেশি পরিমাণ ভিটামিন এ থাকে।

.

এছাড়াও গাজর একটি গুরুত্বপূর্ণ সবজি। বেলে, দোআঁশ মাটি গাজর চাষের জন্য খুবই উপযোগী। আমাদের এই কৃষক গাজর চাষে গতানুগতিক ফসলের থেকে বেশি গাজর চাষ করে লাভবান হয়েছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন: ভোটে আবার ‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ আঁতাত’

error: Content is protected !!

গাজর চাষে লাভবান হচ্ছেন ভেড়ামারার চাষিরা

আপডেট টাইম : ০৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :