ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

গাছ তলায় বসে দুপুরের খাবার…

মাথার উপর ফ্যান নেই, নেই ডাইনিং টেবিল-চেয়ার। নেই জগ-মগ-গ্লাস-প্লেট। নেই খবারের রকমারী আয়োজন। একটি পাত্রে ভাত আর নিরামিষ তরকারি।
গাছ তলায় মাটির উপর বসে খেয়ে নিচ্ছেন দুপুরের খাবার। খাবারের পর নেই আয়েসি বিশ্রাম। আবার কাজে লেগে যেতে হবে। স্থানীয় একটি ইটভাটার শ্রমিক তিনি। কাক ডাকা ভোর থেকে কাজ শুরু হয়। বাড়ি যেতে সন্ধ্যা নামে। দুপুরের খাবার নিয়ে আসেন। এক ফাঁকে ইটভাটার এক কোনে বসে খেয়ে নেন।
কী তরকারি দিয়ে ভাত খেলেন? লজ্জা পেলেন। ভাই গরীব মানসির আবার খাওয়া। কোনোমতো বাঁচে থাহা। মাছ দৈনিক খাতি পারিনে। মাছের দাম মেলা। খালি হাটের দিন মাছ কিনি। ডাল আর শাকসবজি খাই বেশি।
আমাদের ভাত থাকলি হলো। সাথে কি থাকল সিডা বিষয় না। মরিচ-পিযেজ দিয়ে দুই থাল ভাত খায়ে ফেলতি পারি।
দিন ৪০০ টাকায় ভাটায় কাজ করি। সপ্তায় ১৩০০ টাকা দিতি হয় এনজিওর কিস্তি। চার জনের সংসার কোনমতো চলে যায়। কিছু পয়সা জমাই। অসুখ বিসুখ হলি কামে আসতি পারিনে। তহন পুঁজি ভাঙ্গে খাতি হয়।
এর মধ্যেই দরাজ কন্ঠ। খাতি এতো সুমায় লাগে?  খাতিই দিন চলে গিলি কাম করবানে কোনসুমা। হয়ে গেছে ভাই।  আসতেছি… শ্রমিক সর্দারের তাগাদা…
কোনোমতে হাতমুখ ধুয়ে না ধুয়ে মুখ মুছতে মুছতে কাজে চলে গেলেন তিনি।
নামটিও শোনা হলো না।নানা ব্যাঞ্জনায় কেউ দশ তলায় আবার কেউ গাছ তলায় নুন ভাত খায়। কতো মানুষের ভাগ্যে তিন বেলা খাবারই জোটেনা। দিনে শেষে সবাই সমান।
মহান আল্লাহর সৃষ্টির অমোঘ নিয়মে দিনের পর রাত আসে। একদিন  গাছতলা আর দশতলার সব বৈষম্য ঘুচে যায়। শেষ গন্তব্য হয় সবার এক ও অভিন্ন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ইশরাকের পদত্যাগে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: আইনমন্ত্রী

error: Content is protected !!

গাছ তলায় বসে দুপুরের খাবার…

আপডেট টাইম : ১২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১
মোঃ শফিকুল ইসলাম জীবন, মহম্মদপুর, মাগুরা প্রতিনিধিঃ :