ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

গভীর রাতে বাসায় হামলাঃ ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

বাসায় অসুস্থ বৃদ্ধা মাকে নিয়ে পরিবার সহ থাকেন দুই ভাই। বাসের পাশেই রয়েছে এমএম ছাত্রাবাস। সেখান থেকে ১৯ মার্চ রোববার দিবাগত রাত ৩ টায় অশ্লীল কথাবার্তা ও চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে তাদেরকে নিষেধ করা হয়। কয়েকবার নিষেধ করলেও তারা কর্ণপাত না করে বাসার সামনে এসে জোরে জোরে চিৎকার চেঁচামেচি সহ অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে।এক পর্যায়ে তারা দরজায় লাথি মারে এবং ইটপাটকেল নিক্ষেপ করে।ফলে বাড়ির দরজা ও ইলেক্ট্রনিক মিটার ভাংচুর হয়ে যায়।ঘটনার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের পক্ষে মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে স্থানীয় একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার রহনপুর পৌরসভার বাগদুয়ারপাড়া নিবাসী ভুক্তভোগী পরিবারের পক্ষে মেজো ছেলে মাহমুদুল হাসান বলেন,সন্ত্রাসীরা অতর্কিত সন্ত্রাসী হামলা চালিয়ে আমাদের বাসার দরজা ও ইলেকট্রিক মিটার ভাঙচুর করেছে।তারা আমাদেরকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ সহ প্রাণনাশের হুমকি দিয়েছে।

ঘটনাটি ঘটিয়েছে রহনপুর পৌর এলাকার বিশ্বাসপাড়া মহল্লার মাইনুল বিশ্বাসের ছেলে মুক্তাদির বিশ্বাস সহ ১৪/১৫ জন সন্ত্রাসী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংবাদ সম্মেলনে উপস্থিত মাহমুদুল হাসান ও নাজমুল হাসান দুই ভাই বলেন, আমরা নিরাপত্তা হীনতার‌ কারণে গোমস্তাপুর থানায় একটি জিডি করেছি। বাড়ি ও ইলেক্ট্রিক মিটার ভাঙচুরের কারণে আমরা মামলার প্রস্তুতি গ্ৰহন করছি।

এবিষয়ে মুক্তাদির বিশ্বাসের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সেদিন রাতে এমএম ছাত্রাবাসে একটি পিকনিকের আয়োজন ছিলো। স্বাভাবিক কারণেই একটি উচ্চস্বরে কথা হয়।ফলে বাড়ির দিক তারা আমাদের ছেলেদের লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করলে ছাত্ররা প্রতিবাদ জানাতে তাদের বাসার সামনে যায়। তবে সেখানে কোনো ভাংচুরের ঘটনা ঘটেনি। আর আমিতো ঘটনা স্থলে উপস্থিত ছিলাম না।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নিষেধাজ্ঞার মধ্যেও ধরা হচ্ছে ইলিশ, সরকারি সহায়তা পাননি কোনো জেলে

error: Content is protected !!

গভীর রাতে বাসায় হামলাঃ ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

আপডেট টাইম : ০৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
মোঃ আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :