ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

গণভোট ২০২৬ সামনে রেখে নাগরপুরে ছাত্র আন্দোলনের জনসচেতনতামূলক প্রচারণা

সোলায়মান:

“গণভোট ২০২৬ সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে”—এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। ১ ফেব্রুয়ারি (২০২৬), রবিবার দুপুরে নাগরপুর সদর বাজারে এই কর্মসূচি পালন করা হয়।

২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সচেতন করতে এবং গণভোটে ‘হ্যাঁ’ বলার আহ্বান জানিয়ে সাধারণ মানুষের মাঝে লিফলেট তুলে দেন ছাত্র নেতারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন টাঙ্গাইল জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফাহাদ আহমেদের সভাপতিত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ নাগরপুর উপজেলা শাখার সভাপতি রবিউল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সক্রিয় নেতা আরমান খান, সোনা মিয়া ও মো. মোস্তাফিজুর রহমান। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র অধিকার পরিষদের নাগরপুর উপজেলার বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তারা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচন ও গণভোটে জনগণের প্রত্যক্ষ মতামতই হবে দেশের ভবিষ্যতের ‘চাবি’। বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে প্রতিটি নাগরিককে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের অধিকার প্রয়োগ করার আহ্বান জানানো হয়।

লিফলেট বিতরণের সময় সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। বাজার এলাকা প্রদক্ষিণ শেষে কর্মসূচিটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

গণভোট ২০২৬ সামনে রেখে নাগরপুরে ছাত্র আন্দোলনের জনসচেতনতামূলক প্রচারণা

আপডেট টাইম : ০৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
সোলায়মান, নাগরপুর (টাংগাইল) প্রতিনিধি :