দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
-ছবিঃ শেখ সাইদুল ইসলাম প্রবীন, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি।
খোকসা জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করলেন উপজেলা চেয়ারম্যান সদর উদ্দিন খান
কুষ্টিয়ার খোকসায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে । রবিবার সকালে উপজেলা পরিষদ এর পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন খান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার মেজবাহ উদ্দিন। প্রধান অতিথি সদর উদ্দিন খান বলেন বর্তমান সরকার মাছ চাষে এক অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে, বাংলাদেশে এখন মৎস্য উৎপাদনে বিশ্বের দ্বিতীয় স্থান রয়েছে। তিনি বলেন আমি আশা করি আগামীতে মাছ চাষের মাধ্যমে বাংলাদেশে বিশেষ অবদান রাখবে। এ ব্যাপারে তিনি মৎস্য চাষীদের কে আরো আধুনিক করন করার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসাহাক আলী, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা, উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান, উপজেলা ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা পলাশ চন্দ্র রায়, উপজেলা সমবায় কর্মকর্তা সাঈদ হাসান প্রমুখ।
কুষ্টিয়ার খোকসায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে । রবিবার সকালে উপজেলা পরিষদ এর পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন খান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার মেজবাহ উদ্দিন।
প্রধান অতিথি সদর উদ্দিন খান বলেন বর্তমান সরকার মাছ চাষে এক অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে, বাংলাদেশে এখন মৎস্য উৎপাদনে বিশ্বের দ্বিতীয় স্থান রয়েছে। তিনি বলেন আমি আশা করি আগামীতে মাছ চাষের মাধ্যমে বাংলাদেশে বিশেষ অবদান রাখবে। এ ব্যাপারে তিনি মৎস্য চাষীদের কে আরো আধুনিক করন করার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসাহাক আলী, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা, উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান, উপজেলা ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা পলাশ চন্দ্র রায়, উপজেলা সমবায় কর্মকর্তা সাঈদ হাসান প্রমুখ।