মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের ২য় পর্যায়ের গণভবন থেকে ভার্চুয়াল উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৫৩ হাজার ৩৪০টি গৃহ প্রদান উদ্বোধনী অনুষ্ঠানের পর কুষ্টিয়ার খোকসা উপজেলার ৩২ টি ভূমিহীন পরিবারের মাঝে ২ শতাংশ জমির দলিল ও গৃহের চাবি হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রবিবার খোকসা সরকারি কলেজ চত্বরে উপজেলা পরিষদ হলরুমে জমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ্ উদ্দীন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সিরাজুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা পৌর মেয়র প্রভাষক তারিকুল ইসলাম তারিক, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসহাক আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ কুমার সাহা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোঃ আশিকুর রহমান।
মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধন অনুষ্ঠানের পর স্থানীয় উপকারভোগীদের উপস্থিতিতে জমির কবুলুয়াত দলিল ও গৃহের চাবি হস্তান্তর করেন প্রধান অতিথি ও উপস্থিত অতিথিবৃন্দ।
উল্লেখ্য খোকসায় দ্বিতীয় ধাপে গৃহনির্মাণ করে উপজেলায় ৩২ টি পরিবারের মাঝে রবিবার জমির কাগজ ও চাবি হস্তান্তর করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিন জানান ১টি ঘর নির্মাণে সরকারের ব্যয় হয়েছে এক লক্ষ ৯০ হাজার টাকা ।


ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান 
শেখ সাইদুল ইসলাম প্রবীন, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধিঃ 





















