ঢাকা , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

খোকসায় সিএসও সংগঠনের মাসিক সভা ও ২৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়ন পরিষদে আনন্দলোক ট্রাস্ট ফর এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্টের সহযোগিতায় সিএসও (Civil Society Organization) সংগঠনের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় অত্র ইউনিয়নের সিএসও সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিমুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব শেখ মোঃ খিলাফত হোসেন। তাঁর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

সভায় উপস্থিত সদস্যদের মতামত ও আলোচনার ভিত্তিতে ২৫ সদস্যবিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে সভা প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন শেখ মোঃ হাফিজ উদ্দিন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ সোহরাব হোসেন। প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রোকসানা আফরোজ রিতা। কমিটির অন্যান্য সদস্য কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

কার্যনির্বাহী কমিটি গঠনের পর সভায় আগামী এক মাসের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। কর্মপরিকল্পনার অন্যতম প্রধান লক্ষ্য হলো বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা। এ লক্ষ্যে কয়েকটি উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত হয়:

পরিবারভিত্তিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে বাল্যবিবাহের কুফল সম্পর্কে অভিভাবকদের সচেতন করা।

মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা।

বাল্যবিবাহ প্রতিরোধে প্রয়োজনীয় আইনি সহায়তা ও প্রশাসনিক পদক্ষেপ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা এবং জরুরি পরিস্থিতিতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা।

সভায় আরও উপস্থিত ছিলেন কারিমা খাতুন, এরিয়া কো-অর্ডিনেটর, আনন্দলোক ট্রাস্ট এবং নাদিয়া সুলতানা, ফিল্ড ফ্যাসিলিটেটর, আনন্দলোক ট্রাস্ট।

সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি বাল্যবিবাহমুক্ত, সচেতন ও অধিকারভিত্তিক সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে সভার কার্যক্রম সমাপ্ত হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

হাতিরঝিলের পানি কেন গোলাপি হলো, কারণ খুঁজছে বুয়েট

error: Content is protected !!

খোকসায় সিএসও সংগঠনের মাসিক সভা ও ২৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন

আপডেট টাইম : ১৪ ঘন্টা আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :