ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

খোকসায় শোমসপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

কুষ্টিয়ার খোকসায় শোমসপুর উচ্চ বিদ্যালয় এর এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। মঙ্গলবার দুপুর শোমসপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান।
প্রধান অতিথি আলহাজ্ব সদর উদ্দিন খান বলেন আজকের ছাত্রছাত্রী তোমরা আগামী দিনের ভবিষ্যৎ, আগামীতে তোমাদের হাত ধরেই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে। সেইভাবে তোমরা আধুনিক শিক্ষা এবং কর্মমুখী শিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে উঠবে। তিনি আরো বলেন শিক্ষক সমাজ সমাজের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তি, তোমাদের শিক্ষকগণ তোমাদের গুরুজন শিক্ষকরা যে আদেশ করবে যেভাবে শিক্ষা দিবে সেভাবে তোমরা শিক্ষা গ্রহণ করবে । তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য করে বলেন তোমরা শিক্ষক এর পাশাপাশি বাবা মাকে সম্মান করবে বাবা-মার দোয়া ছাড়া সন্তান কখনো উন্নতি করতে পারে না। তিনি বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের আর্থিক সহযোগিতা ঘোষণা করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা। অনুষ্ঠান স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইভিন আরা বেগম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক, থানা অফিসার ইনচার্জ আন নূর যায়েদ, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধাদ সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক। আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, একাডেমিক সুপারভাইজার মিলন হোসেন খান, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য ও শোমসপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ মন্ডল, আরিফুল আলম তসর, ইসলাম প্রিন্স, সহকারী প্রধান শিক্ষক মামুন আর রশিদ, সিনিয়র শিক্ষক সুব্রত বিশ্বাস, শিক্ষক আবুল বাশার, আব্দুল কুদ্দুস, রোকনুজ্জামান বাদশা, আব্দুল আজিজ প্রমুখ।
আলোচনা সভার শেষে জেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার ছাত্র-ছাত্রীদের মাঝে কুইজ প্রতিযোগিতা প্রশ্ন করেন এবং উত্তরদাতাদের পুরস্কার প্রদান করে। পরে ক্রিড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মুকসুদপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

error: Content is protected !!

খোকসায় শোমসপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪
শেখ সাইদুল ইসলাম প্রবীন, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি :