ঢাকা , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

খোকসায় শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করেছে ফোরস্টার সংস্থা

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার খোকসায় ফোরস্টার সংস্থার উদ্যোগে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দেশের সবুজ বিপ্লব গড়ে তোলার লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। বুধবার সকালে ফোরস্টার (চতুর্মুখী স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণমূলক সংস্থা) শোমসপুরের আয়োজনে ডক্টর আলাউদ্দিন আহমেদ কিন্ডারগার্টেন চত্বরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ এবং বৃক্ষরোপণ করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন সংস্থার পরিচালক ও সভাপতি শেখ সাইদুল ইসলাম প্রবীন, সাধারণ সম্পাদক সুধীর বিশ্বাস, কোষাধ্যক্ষ বিধান সন্ন্যাসীসহ বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও সংস্থার সদস্যগণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ও বৃক্ষরোপণ করেন সংস্থার পরিচালক ও সভাপতি শেখ সাইদুল ইসলাম প্রবীন।

এ সময় সংস্থার সভাপতি ও পরিচালক শেখ সাইদুল ইসলাম প্রবীন বলেন, “আজকের জলবায়ু সংকটের যুগে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি নিরাপদ ও সুন্দর পৃথিবী উপহার দিতে সবুজায়নের বিকল্প নেই।” তিনি বলেন, “আজ আমাদের এই উদ্যোগ প্রত্যেক শিক্ষার্থীকে পরিবেশ রক্ষায় সম্পৃক্ত করাই আমাদের মূল লক্ষ্য।”

আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ ও সংগঠনের সদস্যরা উপস্থিত শিক্ষার্থীদের সাথে নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ এবং বিতরণ করেন। একই সাথে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধির জন্য সকলকে উদ্বুদ্ধ করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

এই বেপরোয়া সন্ত্রাস কোনোভাবেই মেনে নেওয়া যায় না : প্রধানমন্ত্রী

error: Content is protected !!

খোকসায় শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করেছে ফোরস্টার সংস্থা

আপডেট টাইম : ৬ ঘন্টা আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :