ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

খোকসায় যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

কুষ্টিয়ার খোকসায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। খোকসা উপজেলা প্রশাসনের আয়োজনে একুশের প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে খোকসা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান বাবুল আক্তার ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা পুষ্পমাল্য অর্পণ করেন ।

পরে খোকসা পৌরসভা মেয়র প্রভাষক তারিকুল ইসলাম তারিক,এমপির প্রতিনিধি, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন নেতাকর্মীগন, খোকসা প্রেসক্লাব, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রধান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করেন। সূর্যোদয়ের সাথে সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠানে, সরকারি আধাসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তোলন করা হয়।

সকাল ৮টা ৪৫ মিনিটে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর থেকে একুশের প্রভাত ফেরি শুরু হয়ে শহর ঘুরে উপজেলা চত্বরে এসে শেষ হয়। উপজেলা পরিষদ সভাকক্ষে ছাত্র-ছাত্রীদের মাঝে চিত্রাংকন ও শুদ্ধ বানান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার ইরুফা সুলতানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তী হালদার।

উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, থানা অফিসার ইনচার্জ আননুর জায়েদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহিনা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা, উপজেলা মৎস্য কর্মকর্তা তারিক আজিজ, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ।

এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তা ও বিভিন্ন প্রাক-প্রাথমিক স্কুলের শিক্ষকগণ, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীগণ উপস্থিত ছিলেন।

বেলা ১১টায় আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও শুদ্ধ বানান প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান বাবুল আখতার ও উপজেলা নিবার্হী অফিসার ইরুফা সুলতানা।

এছাড়া মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে খোকসা পৌরসভা, ইসলামী ফাউন্ডেশন, উপজেলা আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের পক্ষ থেকে যথাযথ মর্যাদায় পালন করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কওমি ঘরানার ৭ দলের নতুন প্ল্যাটফর্ম ‘সমমনা ইসলামী দল’

error: Content is protected !!

খোকসায় যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আপডেট টাইম : ০৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪
শেখ সাইদুল ইসলাম প্রবীন, খোকশা (কুষ্টিয়া) প্রতিনিধি :