ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

খোকসায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সেনাবাহিনীর সিভিল কর্মী নিহত, আহত ১

শেখ সাইদুল ইসলাম প্রবীনঃ

কুষ্টিয়ার খোকসায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইমন হোসেন (২২) নামে এক সেনাবাহিনী সিভিল কর্মী নিহত হয়েছেন। নিহত ইমন রাজবাড়ী জেলার রতনদিয়া ইউনিয়নের টেংরাপাড়া গ্রামের আক্তার হোসেনের ছেলে। তিনি ঢাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সিভিল বিভাগে কর্মরত ছিলেন।

–

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়,ইমন ও তার বন্ধু হাসান শনিবার বিকেলে কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কে মোটর সাইকেল যোগে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন এ সময় মুড়াগাছা নামক স্থানে পেছন দিক থেকে আসা একটি পদ্মাগড়াই পরিবহনের বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে ইমন ছিটকে পড়ে কুষ্টিয়া থেকে আসা একটি ট্রাকের চাকায় পিষ্ট হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

–

মোটর সাইকেলে থাকা অপর বন্ধু হাসান সামান্য আহত অবস্থায় প্রাণে বেঁচে যান সে দুর্ঘটনার পর কাঁদতে কাঁদতে বলে ইমন এখনো তো অনেক কিছু ঘোরার বাকি বন্ধু তুই কথা বল।এ সময় হাসান জানান ঈদের ছুটিতে তারা ছয় বন্ধু তিনটি মোটর সাইকেলে করে কুষ্টিয়ায় ঘুরতে যাচ্ছিলেন। ঢাকায় কর্মরত ইমন ছিল তাদের মাঝে সবচেয়ে প্রাণচঞ্চল। তার এমন মর্মান্তিক মৃত্যুতে বন্ধুরা বাকরুদ্ধ।

–

দুর্ঘটনার ফলে ঘটনাস্থলে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে খোকসা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাৎক্ষণিকভাবে উদ্ধার কার্যক্রম এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। নিহত ইমন হোসেনের মরদেহ খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

–

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার জন্য দায়ী বাসটি পালিয়ে যায় পুলিশ তাদের এখন পর্যন্ত আটক করতে পারেনি। পুলিশ ট্রাক এবং মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

খোকসায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সেনাবাহিনীর সিভিল কর্মী নিহত, আহত ১

আপডেট টাইম : ১০:১৩ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
শেখ সাইদুল ইসলাম প্রবীন, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি :