দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩
২৪৩
বার পঠিত
খোকসায় ভিক্ষুকদের পুনর্বাসনের এর অংশ হিসেবে ছাগল বিতরণ
কুষ্টিয়ার খোকসায় ভিক্ষুক পুনর্বাসন বিকল্প কর্মসংস্থান কর্মসূচি আওতায় ভিক্ষক পুনর্বাসন এর অংশ হিসেবে অনুদান ও উপকরণ বিতরণের অংশ হিসাবে ১০ জন ভিক্ষুককে ২টি করে ছাগল প্রদান করা হয়। বৃহস্পতিবার বিকেলে খোকসা উপজেলা সমাজসেবা অধিদপ্তরের অধীনে ভিক্ষুকদের মাঝে ছাগল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা। আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহিনা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ। আরও পড়ুনঃ মুক্তিযুদ্ধের ইতিহাসকে এক সময় সম্পূর্ণভাবে বিকৃত করা হয়েছিল: লিয়াকত সিকদার অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাসানুজ্জামান। এ সময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধীগণ। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বাছাইকৃত ১০ জন ভিক্ষুককে তাদের পূর্ণবাসনের জন্য ২টি করে ছাগল প্রদান করা হয়।
কুষ্টিয়ার খোকসায় ভিক্ষুক পুনর্বাসন বিকল্প কর্মসংস্থান কর্মসূচি আওতায় ভিক্ষক পুনর্বাসন এর অংশ হিসেবে অনুদান ও উপকরণ বিতরণের অংশ হিসাবে ১০ জন ভিক্ষুককে ২টি করে ছাগল প্রদান করা হয়। বৃহস্পতিবার বিকেলে খোকসা উপজেলা সমাজসেবা অধিদপ্তরের অধীনে ভিক্ষুকদের মাঝে ছাগল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা। আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহিনা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাসানুজ্জামান। এ সময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধীগণ। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বাছাইকৃত ১০ জন ভিক্ষুককে তাদের পূর্ণবাসনের জন্য ২টি করে ছাগল প্রদান করা হয়।