ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

খোকসায় বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত-৪, আহত-২৫

শেখ সাইদুল ইসলাম প্রবীনঃ

কুষ্টিয়ার খোকসায় যাত্রীবাহী বাস ও ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছে। এলাকাবাসী জানায় শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের খোকসা উপজেলার শিমুলিয়া কুঠিপাড়া নামক স্থানে যাত্রীবাহী বাস ও ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষের এই দূর্ঘটনা ঘটে।

যাত্রীবাহি বাস কুষ্টিয়ার দিকে আর বালুভর্তি ড্রামট্রাক রাজবাড়ির দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে নিয়ন্ত্রন হারিয়ে দ্রুতগামি ড্রামট্রাক সামনে থেকে বাসকে ধাক্কা দেয় এবং বাসটি খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলে ২ জন মারা যায় এর হলেন ফরিদপুর মুন্সীবাজারের জুনায়েদ ছেলে নাবিল (২৮) ও চুয়াডাঙ্গা জেলার হাটবোয়ালিয়া গ্রামের মৃত্য রফাল মালিথার ছেলে রফিকুল ইসলাম (৬০) এবং কুষ্টিয়া দৌলতপুর ফিলিপ নগরের রুহুল আমিনের মেয়ে রাফিয়া ( ১৫) এবং আর একজন অজ্ঞাত পুরুষ (৪৫) কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

এছাড়াও আহতরা হলেন, রমজান আলী (৩৩), সপ্না(১৫), আশিক(২৪), লিমা(১৪) ও শাহিন(৩৪) সহ আরো অনেকে। আহতদের খোকসা স্বাস্থ্য কমপ্লেক্সের এবং কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

খোকসা উপজেলাস্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার আবির হোসেন জানান, হাসপাতালে পৌঁছানোর আগে দুইজন মারা গেছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর ১১ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক এসআই রাসেল বলেন, এখন পর্যন্ত চার জনের মৃত্যু হয়েছে। নিহতের পুরুষ একজনের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজন সহ নিহত ৫

error: Content is protected !!

খোকসায় বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত-৪, আহত-২৫

আপডেট টাইম : ০৯:০৭ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
শেখ সাইদুল ইসলাম প্রবীন, খোকশা (কুষ্টিয়া) প্রতিনিধি :