দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
খোকসায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত
খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি:কুষ্টিয়ার খোকসায় "শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষ এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খালিদ বিন মনসুর।উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস নাজনীনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান, সাধারণ সম্পাদক আনিস-উজ-জামান, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমজাদ আলী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মো. নজরুল ইসলাম।এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সুধী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তাগণ বাল্যবিয়ে রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং কন্যা শিশুদের সুরক্ষা ও তাদের অগ্রযাত্রায় সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। আলোচনা সভার পূর্বে উপজেলা চত্বরে এক বর্ণাঢ্য র্যালি আয়োজন করা হয়।
খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার খোকসায় “শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষ এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খালিদ বিন মনসুর।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস নাজনীনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান, সাধারণ সম্পাদক আনিস-উজ-জামান, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমজাদ আলী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মো. নজরুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সুধী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তাগণ বাল্যবিয়ে রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং কন্যা শিশুদের সুরক্ষা ও তাদের অগ্রযাত্রায় সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। আলোচনা সভার পূর্বে উপজেলা চত্বরে এক বর্ণাঢ্য র্যালি আয়োজন করা হয়।