আপডেট টাইম :
০৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩
২৩৯
বার পঠিত
খোকসায় নিত্যপ্রয়োজনীয় পূর্ণের মূল্য সহনশীল রাখার লক্ষে জরুরি সভা
কুষ্টিয়ার খোকসায় নিত্য প্রয়োজনীয় পূর্ণের মূল্য সহনশীল রাখার লক্ষে জরুরি সভা অনুষ্ঠিত। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাব হল রুমে বিশেষ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তী হালদার, ওসি তদন্ত গৌতম ঠাকুর, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা, উপজেলা প্রকল্প কর্মকর্তা মিলন চাকমা, খোকসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, বেতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, জয়ন্তীহাজরা ইউপি চেয়ারম্যান সকিব খান টিপু, আমবাড়িয়া ইউপি চেয়ারম্যান আকমল হোসেন, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন খোকসা বাজারের ব্যবসায়ী ওহিদুজ্জামান, গোপগ্রাম ইউপি চেয়ারম্যান মোতালেব হোসেন প্রমুখ। আরও পড়ুনঃ দৌলতপুর এবার ১৪ মন্ডপে উদযাপন হবে দুর্গোৎসব এছাড়া আরো উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, বাজার ব্যবসায়ী, সুধী ও সাংবাদিকগণ।