দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
খোকসায় ঐতিহাসিক মুক্তিযোদ্ধা ভাস্কর্য ও মেমোরিয়াল জাদুঘর নির্মাণ কাজের উদ্বোধন
কুষ্টিয়ার খোকসায় উপজেলায় ঐতিহাসিক মুক্তিযুদ্ধা ভাস্কর্য ও মেমোরিয়াল জাদুঘর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলার খাদ্যগুদামের সামনে প্রায় এক একর জমির উপর এক কোটি ৫৭ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ঐতিহাসিক মুক্তিযোদ্ধা ভাস্কর্য ও মেমোরিয়াল জাদুঘর নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বাবুল আখতার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঐতিহাসিক মুক্তিযোদ্ধা মেমোরিয়াল জাদুঘর নির্মাণের আবেদন কারী খোকসার কৃতিসন্তান বিশিষ্ট সাহিত্যিক প্রাবন্ধিক ও দৈনিক কুষ্টিয়া পত্রিকার সম্পাদক ডক্টর আমানুর আমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা এলজিইডি কর্মকর্তা আব্দুস সামাদ সহ কর্মকর্তাগণ। আরও পড়ুনঃ বঙ্গবন্ধু টানেলের ৯৬ ভাগ কাজঃ শেষ স্বপ্ন ছোঁয়ার দ্বারপ্রান্তে ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের বধ্যভূমি হিসেবে পরিচিত জেলা খোকসা উপজেলায় ঐতিহাসিক মুক্তিযোদ্ধা ভাস্কর্য ও মেমোরিয়াল জাদুঘরের নির্মাণের কাজের উদ্বোধন হওয়াই স্থানীয় মুক্তিযোদ্ধা, সুশীল সমাজ, উপজেলা আওয়ামী লীগ ও সাধারণ মানুষের মাঝে আনান্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে। এর পাশে একটি উন্নতমানের পাবলিক লাইব্রেরী স্থাপিত হবে বলে আবেদনকারী ডক্টর আমানুর আমান জানান।
কুষ্টিয়ার খোকসায় উপজেলায় ঐতিহাসিক মুক্তিযুদ্ধা ভাস্কর্য ও মেমোরিয়াল জাদুঘর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলার খাদ্যগুদামের সামনে প্রায় এক একর জমির উপর এক কোটি ৫৭ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ঐতিহাসিক মুক্তিযোদ্ধা ভাস্কর্য ও মেমোরিয়াল জাদুঘর নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বাবুল আখতার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঐতিহাসিক মুক্তিযোদ্ধা মেমোরিয়াল জাদুঘর নির্মাণের আবেদন কারী খোকসার কৃতিসন্তান বিশিষ্ট সাহিত্যিক প্রাবন্ধিক ও দৈনিক কুষ্টিয়া পত্রিকার সম্পাদক ডক্টর আমানুর আমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা এলজিইডি কর্মকর্তা আব্দুস সামাদ সহ কর্মকর্তাগণ।
ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের বধ্যভূমি হিসেবে পরিচিত জেলা খোকসা উপজেলায় ঐতিহাসিক মুক্তিযোদ্ধা ভাস্কর্য ও মেমোরিয়াল জাদুঘরের নির্মাণের কাজের উদ্বোধন হওয়াই স্থানীয় মুক্তিযোদ্ধা, সুশীল সমাজ, উপজেলা আওয়ামী লীগ ও সাধারণ মানুষের মাঝে আনান্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে। এর পাশে একটি উন্নতমানের পাবলিক লাইব্রেরী স্থাপিত হবে বলে আবেদনকারী ডক্টর আমানুর আমান জানান।