ঢাকা , মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

দৈনিক সময়ের প্রত্যাশা'য় সংবাদ প্রকাশের ফলো-আপ

খাদ্য সহায়তা পেলেন সেই লক্ষ্মী রানী

মহম্মদপুরের লক্ষ্মী রানীকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছেন প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠন।
স্বামী পরিত্যক্ত লক্ষ্মী রানীর ঠাঁই হয়েছিল বাবার বাড়ি থেকে পাওয়া ১০ শতাংশ জমিতে। সেখানে কোনোরকমে ছাপড়াঘর বানিয়ে দুই যুগের অধিক সময় একাকি অসহায় জীবন-যাপন করে আসছেন।
প্রতিবেশী লক্ষণ সরকার ছাড়া এতদিনে তিনি কারোর সহযোগিতা পাননি। সময়ের প্রত্যাশা  সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর লক্ষ্মী রানীর দুরবস্থার কথা জেনে গতকাল দুপুরে ইউএনও রামানন্দ পাল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বেবী নাজনীন, ইউপি চেয়ারম্যান মীর সাজ্জাদ ও প্রবাসী অনলাইন সংগঠন (প্রবাসী বন্ধু) চাল, ডাল, তেল, লবণ, নগদ টাকা, রকমারি ফলমূলসহ কাপড়-চোপড় নিয়ে হাজির হয়েছেন তার জীর্ণ কুটিরে।
এ সময় ইউপি চেয়ারম্যান মীর সাজ্জাদ তাকে অল্প সময়ের মধ্যে ঘর নির্মাণ করে দেওয়ার জন্য আশ্বস্ত করেন।

গতকাল লক্ষ্মী রানী হাসি মুখে বলেন, ‘চাল, ডাল, তেল, নুনে আমার ঘর ভরে গেছে। খুব তাড়াতাড়ি আমারে ঘরও করে দিবি বলে চিয়ারমেন কয়ে গেছে।’

ইউএনও রামানন্দ পাল বলেন, ‘লক্ষ্মী রানীর বিষয়টি খুব হৃদয়স্পর্শী। আমি ইউপি চেয়ারম্যানের মাধ্যমে তার বাড়িতে খাবার পৌঁছে দিয়েছি এবং দ্রুত তার আবাসনের ব্যবস্থা করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জন্ম থেকেই একটি কিডনি, সেটিও ৯৪ শতাংশ অচলঃ বাঁচতে চান অংকন

error: Content is protected !!

দৈনিক সময়ের প্রত্যাশা'য় সংবাদ প্রকাশের ফলো-আপ

খাদ্য সহায়তা পেলেন সেই লক্ষ্মী রানী

আপডেট টাইম : ১২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১
শফিকুল ইসলাম জীবন, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধিঃ :