ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ক্রমাগত বেড়েই চলেছে ভূরুঙ্গামারীর দুধকুমার নদীর পানি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর দুধকুমার নদের পানি বিপৎসীমার ৫৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ভূরুঙ্গামারীর সাতটি ইউনিয়নের ৪০টি গ্রাম প্লাবিত ও ২০ হাজারের অধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার  দিকে ভূরুঙ্গামারীর পাটেশ্বরী পয়েন্টে দুধকুমার নদের পানি বিপৎসীমার ৫৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গা, কাজিয়ারচর, চরপাড়া, নামাচর, চর উত্তর তিলাই ও শালজোড় গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে প্রায় সাত হাজার মানুষ।
তিলাই ইউনিয়নের ঢাকাইয়া পাড়া, বটতলা ও খোঁচাবাড়ি গ্রাম পানিতে তলিয়ে গেছে। এই গ্রামগুলোর তিন হাজারেরও বেশী মানুষ পানিবন্দি রয়েছে।
 ভূরুঙ্গামারী ইউনিয়নের কামাত আঙ্গারীয় ছাড়ার পাড়, মাঝিপাড়া ও নলেয়া গ্রাম পানিতে তলিয়ে গেছে।
চরভূরুঙ্গামারী ইউনিয়নের  ইসলামপুর, ধুলারকুটি, হুচারবালা, আরাজি পাইকডাঙ্গা, শিমুলতলা, খাসেরচর, চরুয়াটারি, কদমতলা, ভেল্লিকুড়ি ও ত্রিমোহনী গ্রাম তলিয়ে গেছে। পানিবন্দি হয়ে পড়েছে তিন হাজার মানুষ।
পাইকেরছড়া ইউনিয়নের পাইকেরছড়া,  মাওলানপাড়া, পাইকডাঙ্গা, ছিটপাইকেরছড়া, গছিডাঙ্গা ও বেলদহ গ্রামের কিছু অংশ  পানিতে তলিয়ে গেছে। পানিবন্দি হয়ে পড়েছে চার হাজার মানুষ।
আন্ধারীঝাড় ইউনিয়নের ডারারপার, সাতকুড়ার পাড়, দক্ষিণ বারুইটারি, মধ্য বারুইটারি, হেলোডাঙ্গা, দক্ষিণ পাড়া, কানিপাড়া, পূর্বপাড়, পশ্চিম পাড়, চাঁদনি বাজার, একতা বাজার ও নামাচর গ্রাম তলিয়ে  গেছে।গ্রামগুলোর পাঁচ হাজার মানুষ পানি বন্দি অবস্থায় আছে।
বলদিয়া ইউনিয়নের সুতিপুরি ও উত্তর বলদিয়া গ্রাম তলিয়ে গেছে। প্রায় এক হাজার মানুষ পানিবন্দি অবস্থা আছে।
সোনাহাট ইউনিয়নের আসামপাড়া, ঢাকায়াপাড়া, চর বলদিয়া গ্রাম তলিয়ে গেছে।
উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা বলেন, পানিবন্দি মানুষের জন্য পাঁচ টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। আগামীকাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা সেগুলো বিতরণ করবেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার

error: Content is protected !!

ক্রমাগত বেড়েই চলেছে ভূরুঙ্গামারীর দুধকুমার নদীর পানি

আপডেট টাইম : ১০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩
আরিফুল ইসলাম জয়, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :