ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কোটালীপাড়া পৈতৃক সম্পত্তি জবর দখলের চেষ্টা

গোপালগঞ্জের কোটালীপাড়ায় পৈতৃক ও ক্রয়কৃত সম্পত্তি জবর দখল চেষ্টার অভিযোগ উঠেছে । ঘটনাটি ঘটেছে উপজেলার ভাঙ্গারহাট এলাকার লাটেঙ্গা গ্রামে। এবিষয়ে সুশান্ত কুমার মৃধা ৫ জুলাই বুধবার কোটালীপাড়া থানায় একটি লিখিত অভিযোগ করেছে।

জানা গেছে, ওই গ্ৰামের প্রভাবশালী স্বপন মৃধা, ত্রিনাথ মৃধা, পূর্ন মৃধা, রাম লাল মৃধা, লক্ষণ মৃধা, লিটন মৃধা ও তপন মৃধা গত রবিবার জমির প্রকৃত মালিক সুশান্ত কুমার মৃধা ও প্রশান্ত কুমার মৃধার সংস্কার কাজে বাঁধা দেয় এবং এই জমি তাদের রেকর্ডিও সম্পত্তি বলে দখল ছাড়তে হুমকি ধামকি দিয়ে দখলে যাবার জন্য লাগানো গাছ পালা উঠিয়ে ও বেড়া ভেঙ্গে ফেলে তান্ডব চালায়।

সুশান্ত কুমার মৃধা ও প্রশান্ত কুমার সাংবাদিকদের বলেন, এলাকার চিহ্নিত জালিয়াত চক্র জালিয়াতি করে আমাদের কৃষি জমি ও ভিটাবাড়ি বি আর এস রেকর্ড করে আমাদের পৈতৃক ও ক্রয়কৃত সম্পত্তি থেকে বেদখল করতে চায়। এই জমিতে আমরা যুগযুগ ধরে বসবাস করে আসছি। এই জমির প্রকৃত দলিল ও এস এ ও আর এস রেকর্ড আমাদের বাপ দাদাদের নামে।

সরজমিনে গিয়ে এলাকাবাসীর সাথে কথা বললে তারা জানান, এই সম্পত্তির প্রকৃত মালিক সুশান্ত কুমার মৃধা ও প্রশান্ত কুমারের পিতা মৃত সাধন চন্দ্র মৃধা। যারা জোর করে দখল করার চেষ্টা করছে তাদের প্রকৃত কোন কাগজপত্র নেই।

অভিযুক্ত স্বপন মৃধা, ত্রিনাথ মৃধা, পূর্ন মৃধা, রাম লাল মৃধা, লক্ষণ মৃধা, লিটন মৃধা ও তপন মৃধা তাদের বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার করে বলেন, ওই জমি প্রকৃত মালিক আমরা বি আর এস রেকর্ডও আমাদের বাপ চাচাদের নামে।

এ বিষয়ে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, একটি লিখিত অভিযোগ পেয়ে থানার একজন অফিসারকে তদন্তের নির্দেশ দিয়েছি তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

অর্থনীতির ঘুরে দাঁড়াতে এখন একটা বড় ধাক্কা দরকার

error: Content is protected !!

কোটালীপাড়া পৈতৃক সম্পত্তি জবর দখলের চেষ্টা

আপডেট টাইম : ০৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩
মুন্সী সাদেকুর রহমান শাহিন, গোপালগঞ্জ ব্যুরো প্রধান :