দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
ঝিনাইদহের কোটচাঁদপুরে সড়ক দুর্ঘটনায় তরিকুল ইসলাম রাকিব (৩৭) এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২৮মার্চ) কোটচাঁদপুর দুপুরে পৌর বাস টার্মিনাল এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত যুবক কোম্পানির চাকরি করার সুবাদে কালীগঞ্জ শহরের কাঁঠালতলা এলাকায় বসবাস করতেন। গ্রামের বাড়ি ঠাকুরগাঁও বলে জানান তার সঙ্গে থাকা আরোহী আফ্রিদি। প্রত্যক্ষদর্শীরা জানান, জীবননগর দিক থেকে একটি ট্রাক কালীগঞ্জের দিকে যাচ্ছিলো। পিছনে দিক থেকে আশা মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে সজোরে ধাক্কা লেগে রাস্তার উপর পড়ে গুরুতর আহত হন রাকিব। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশংকা জনক হাওয়ায় যশোর সদর হাসপাতালে রেফার্ড করেন। যশোর সদর হাসপাতালে নেওয়ার পরে তার মৃত্যু হয়। দূর্ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে কোটচাঁদপুর মডেল থানায় নিয়ে যায় এস আই হারুন।
ঝিনাইদহের কোটচাঁদপুরে সড়ক দুর্ঘটনায় তরিকুল ইসলাম রাকিব (৩৭) এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২৮মার্চ) কোটচাঁদপুর দুপুরে পৌর বাস টার্মিনাল এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত যুবক কোম্পানির চাকরি করার সুবাদে কালীগঞ্জ শহরের কাঁঠালতলা এলাকায় বসবাস করতেন। গ্রামের বাড়ি ঠাকুরগাঁও বলে জানান তার সঙ্গে থাকা আরোহী আফ্রিদি। প্রত্যক্ষদর্শীরা জানান, জীবননগর দিক থেকে একটি ট্রাক কালীগঞ্জের দিকে যাচ্ছিলো। পিছনে দিক থেকে আশা মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে সজোরে ধাক্কা লেগে রাস্তার উপর পড়ে গুরুতর আহত হন রাকিব।
স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশংকা জনক হাওয়ায় যশোর সদর হাসপাতালে রেফার্ড করেন। যশোর সদর হাসপাতালে নেওয়ার পরে তার মৃত্যু হয়। দূর্ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে কোটচাঁদপুর মডেল থানায় নিয়ে যায় এস আই হারুন।