ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কোটচাঁদপুরে অভিনব কায়দায় চলছে একের পর এক চুরি ও ছিনতাই

ঝিনাইদহের কোটচাঁদপুরে একের পর এক ঘটছে মোটরসাইকেল চুরি ও ছিনতাইয়ের ঘটনা। সল্প সময়ে অভিনব কায়দায় মোটরসাইকেল চোর চক্রের সদস্যরা চুরি করছেন প্রয়োজনীয় ও শখের এই যানটি।

সাধারণ মানুষ থেকে শুরু করে পুলিশ, সাংবাদিক কেউই রেহাই পাচ্ছে না সংঘবদ্ধ এই চক্রের হাত থেকে। বাসা বাড়ি কিংবা অফিস, বাজার সব খানেই চক্রের এই সদস্যদের বিচরণ।

শুধুমাত্র রাতের আধারেই না, দিনের আলোতেও জন সম্মুখে চক্রের সদস্যদের হানা। অনুসন্ধানে জানাগেছে, ঝিনাইদহের কোটচাঁদপুরে গত ৪ মাসে ৮ টি চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে । একের পর এক এ ধরনের ঘটনা ঘটলেও কোন প্রতিকার না হওয়ায় হতাশ ভুক্তভোগী ও সাধারণ মানুষ।

সুত্র জানায়, গেল রবিবার সকালে কোটচাঁদপুর কলেজ বাসস্ট্যান্ডের ন্যাশনাল কম্পিউটারের পাশ থেকে প্রাইভেট পড়তে যেয়ে মুনতাসির ছুয়াগ নামের এক ছাত্রের ডিসকভারী মোটরসাইকেল চুরি হয়। এর আগে একই স্থান থেকে কম্পিউটিার সেন্টারে আসা জনৈক ব্যক্তির চুরি হয় একটি বাইসাইকেল। গেল ১৫ নভেম্বর টি এন্ড টি অফিসের সামনে থেকে ছিনতাই হয় এক পথচারী মহিলার গলার চেইন।

এর আগে ছিনতাই হয় টি এন্ড টি পাড়ার সলেমানের মেয়ে ছোয়ার গলার চেইন। গেল আগষ্ট মাসে মামুনশিয়া গ্রামের নয়নের একটি মোবাইল ছিনতাই হয়। এর আগে ছিনতাই হয় কাগমারী গ্রামের শুভ নামের এক যুবকের মোবাইল। গেল ২ নভেম্বর তালসার-কোটচাঁদপুর রাস্তা থেকে ছিনতাই হয় এক গৃহবধুর গলার চেইন।

১০ সেপ্টেম্বর ছিনতাইয়ের শিকার হন সলেমানপুরের এক গৃহবধু। এ সব ছিনতাইয়ের বেশির ভাগ ঘটনা সংঘঠিত হয়েছে মোটরসাইকেলে যোগে। যার অধিকাংশ হয়েছে পৌর শহরের মধ্যে। এদিকে এ সব ঘটনার কোন প্রতিকার না পেয়ে হতাশ হয়েছেন সাধারন মানুষ।

এঘটনায় কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলমের সঙ্গে কথা হলে তিনি বলেন, মোটর সাইকেলের বিষয় নিয়ে এখনো কেউ অভিযোগ করেনি। ওসি জানান, ছুরি ছিনতাইয়ের ঘটনায় পুলিশ কাজ করছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় দুই শিশুকে সড়কের পাশে রেখে যাওয়ার অভিযোগ

error: Content is protected !!

কোটচাঁদপুরে অভিনব কায়দায় চলছে একের পর এক চুরি ও ছিনতাই

আপডেট টাইম : ০৫:২৫ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০
ঝিনাইদহ জেলা প্রতিনিধি :