ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কৃষ্টিয়ায় মৃত ব্যক্তির ঋণ থাকায় লাশ দাফনে বাধা

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ঋণ পরিশোধ না করায় মৃত ব্যক্তির লাশ দাফনে বাধা দিয়েছেন পাওনাদারের লোকজন। এ নিয়ে হাতাহাতি হয়। পরে পুলিশের উপস্থিতিতে লাশ দাফন করা হয়।

মঙ্গলবার (২৪ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চর জগন্নাথপুর গ্রামে এ ঘটনায় চারজন আহত হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার (২৪ আগস্ট) সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে মারা যান দানেজ মন্ডল। তিনি এলাকায় জমি বিক্রি সংক্রান্ত বিষয়ে ঋণী ছিলেন। রাত ১১টার দিকে লাশ দাফনের উদ্দেশে চর ভবানীপুর কবরস্থানে দিকে নেওয়া হয়। এ সময় পাওনাদাররা লাশ দাফনে বাধা দেয়। এতে হাতাহাতির ঘটনায় চারজন আহত হয়েছেন।

আহতরা হলেন- চর জগন্নাথপুর গ্রামের মৃত দানেজ মন্ডলের ছেলে রমজান মন্ডল (৫০), আমিরুল ইসলাম (৪০), আশরাফুল আলম (৩০) ও মৃত হাসেম মন্ডলের ছেলে শাহিন আলম (৩০)। তাদের কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হাসান জানান, মৃত ব্যক্তির এলাকায় বেশ কিছু টাকা দেনা রয়েছে। পাওনাদাররা পাওনা পরিশোধ না করে লাশ দাফনে বাধা দেয়। এ নিয়ে হাতাহাতি হয়। পরে পুলিশের সহযোগিতায় লাশ দাফন করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে টাকার বিনিময়ে অযোগ্য ব্যক্তিকে টিসিবির ডিলার পুনঃনিয়োগের অভিযোগ

error: Content is protected !!

কৃষ্টিয়ায় মৃত ব্যক্তির ঋণ থাকায় লাশ দাফনে বাধা

আপডেট টাইম : ০৬:২৯ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া প্রতিনিধিঃ :