ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কৃষকের মাথায় হাত

কৃষকের পেঁয়াজের ক্ষেত বিষ দিয়ে নষ্টের অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারীতে পূর্ব শত্রæতার জেরে কীটনাশক (পচনশীল বিষ) ছিটিয়ে আমির হোসেন নামে এক কৃষকের প্রায় দুই একর জমির পেঁয়াজ নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক বোয়ালমারী থানায় লিখিত অভিযোগ করেছেন।

ঘটনাটি ঘটেছে উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামের ফলিয়ার বিল এলাকায়।সোমবার বিকেলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামের কৃষক আমির হোসেন মোহনপুর মৌজার ফলিয়ার বিল এলাকায় ১৮০ শতাংশ পেঁয়াজের ব্যাংক থেকে লোন নিয়ে চাষাবাদ করেছেন। ওই কৃষকের সাথে একই গ্রামের লতিফ মোল্যার ছেলে রবিউল মোল্যা, জোমারত মোল্যা, রতন মোল্যার ছেলে কাবুল মোল্যা, রাহুল মোল্যা ও আরিফ মোল্যার ছেলে শিমুল মোল্যার পূর্ব শত্রুতা চলছে। তাদের সাথে আমির হোসেনের একটি মামলাও বিচারাধীন রয়েছে। পূর্ব শত্রæতার জেরে রবিবার দিবাগত (৫ ফেব্রুয়ারি) রাতের কোন এক সময় কৃষক আমির হোসেনের প্রতিপক্ষরা ঘাস মারা কীটনাশক (পচনশীল বিষ) প্রয়োগ করে ওই পেঁয়াজ ক্ষেত নষ্ট করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। আমির হোসেন রবিবার সকালে ক্ষেতে গিয়ে দেখেন সব পেঁয়াজ গাছ মাটিতে নুয়ে পড়েছে। এ ঘটনায় আমির হোসেনের প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষক আমির হোসেন বলেন, কৃষি ব্যাংকের কাদিরদী শাখা হতে ২ লাখ ৫০ হাজার টাকা ঋণ নিয়ে চাষাবাদ করেছি। প্রতিপক্ষদের সাথে মারামারির ঘটনায় একটি মামলা চলছে।

মামলাটি ঘটনার আগের দিন তুলে নিতে প্রতিপক্ষরা আমাকে চাপ প্রয়োগ দিতে থাকে। এমনকি মামলা তুলে না নিলে প্রতিপক্ষরা খুন-জখমেরও হুমকি দিয়েছেন বলে তিনি আরো জানান।

ঘটনাস্থল পরিদর্শনকারী বোয়ালমারী থানার উপসহকারী পরিদর্শক (এএসআই) মো. সফিউদ্দিন বলেন, অভিযোগ পেয়ে কৃষকের পিয়াজের ক্ষেত পরিদর্শন করা হয়েছে। ঘটনাটি দেখে আমিই মর্মাহত হয়েছি। জানতে পেরেছি ওই কৃষক ব্যাংক থেকে লোন নিয়ে চাষাবাদ করেছেন। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সংখ্যালঘু ভোটে চোখ বিএনপি-জামায়াতের, কঠোর নিরাপত্তায় উপনির্বাচন

error: Content is protected !!

কৃষকের মাথায় হাত

কৃষকের পেঁয়াজের ক্ষেত বিষ দিয়ে নষ্টের অভিযোগ

আপডেট টাইম : ০৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩
নিজস্ব প্রতিনিধি :