ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুড়িগ্রাম সীমান্তে দুই বাংলাদেশী আটক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ২ বাংলাদেশীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার সন্ধার আগে সীমান্ত লাগোয়া ভূরুঙ্গামারী উপজেলার শিংঝাড় সীমান্ত থেকে জাহিদুল ইসলাম (২৮) ও শাহরিয়ার আহমেদ (২১) কে আটক করে ক্যাম্পে নিয়ে আসে।
শনিবার ভুরুঙ্গামারী থানায় তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয় আটককৃতরা উপজেলার ভুরুঙ্গামারী সদর ইউনিয়নের কামাত আঙ্গারিয়া গ্রামের আমির হোসেন ও দেওয়ানের খামার গ্রামের আতিকুর রহমানের পুত্র বলে জানা গেছে।
অভিযোগ রয়েছে, ধৃত ব্যাক্তিরা প্রায়শই অবৈধ ভাবে ভারতে যাতায়াত করত। ঐদিন সন্ধ্যায় শিংঝাড় ক্যাম্পের বিজিবি’র টহলরত একটি দল দক্ষিণ শিংঝাড় মাঠের পার নামক স্থানে দুজন ব্যক্তিকে আন্তর্জাতিক মেইন পিলার নং ৯৫২ এস এর নিকট দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় তাদের হাতে নাতে আটক করে ভূরুঙ্গামারী থানায় হস্তান্তর করে বিজিবি।
পরে তাদের বিরুদ্ধে বাংলাদেশ পাসপোর্ট আইন ১৯৭৩ এর ১১(১)(ক) ধারায় ভুরুঙ্গামারী থানায় মামলা দায়ের করেন। ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভাঙন-আতঙ্কে নদীপারের মানুষ

error: Content is protected !!

কুড়িগ্রাম সীমান্তে দুই বাংলাদেশী আটক

আপডেট টাইম : ০৫:১৭ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১
মোঃ আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ :