ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায়  ৩ জনের মৃত্যু, শনাক্ত ৪৮

কুষ্টিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। আগের ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছিল একজনের।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো. মেজবাউল আলম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় আগের দিনের চেয়ে মৃত্যু বাড়লেও নতুন রোগী ভর্তির চাপ কিছুটা কমেছে। আক্রান্ত এবং উপসর্গ নিয়ে শুক্রবার সকাল ৯ টা পর্যন্ত এ হাসপাতালে ৬১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগী ৩০ জন আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৩১ জন।

এদিকে কুষ্টিয়া পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলায় ৩১৪ টি নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৫ দশমিক ২৮ ভাগ।

এ পর্যন্ত কুষ্টিয়া জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ২২৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৭ হাজার ১৩৩ জন। এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৫৫ জন।

নতুন করে শনাক্ত ৪৮ জনের মধ্যে কুষ্টিয়া সদরে ২১ জন, কুমারখালী উপজেলায় ৭ জন, দৌলতপুর উপজেলায় ২ জন, ভেড়ামারা উপজেলায় ৯ জন, মিরপুর উপজেলায় ৪ জন এবং খোকসা উপজেলায় ৫ জন।

বর্তমানে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩৪১ জন। এর মধ্যে হোম আইসোলেশনে ৩০০ জন আর হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন আছেন ৪১ জন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন

error: Content is protected !!

কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায়  ৩ জনের মৃত্যু, শনাক্ত ৪৮

আপডেট টাইম : ০৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া প্রতিনিধিঃ :