ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কুষ্টিয়ায় মিরপুরে রাজাকার কন্যা নৌকার মাঝি !

দ্বিতীয় ধাপে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে এলাকার চিহ্নিত রাজাকার ও পিচ কমিটির সদস্যের মেয়ে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বলে অভিযোগ উঠেছে।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও মুক্তিযোদ্ধাদের দেওয়া রাজাকারদের তালিকায় রয়েছে ওই প্রার্থীর বাবার নামও।

১২ অক্টোবর আওয়ামী লীগ মনোনীত ওই প্রার্থীর প্রার্থিতা বাতিল চেয়ে ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ আওয়ামী লীগের কেন্দ্রীয় সভাপতি বরাবর আবেদন করেছেন।

ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ৯ নম্বর পোড়াদহ ইউনিয়নে। সেখানে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চূড়ান্ত হয়েছেন শারমিন আক্তার নাসরিন। তার বাবা আব্দুল গফুর মণ্ডল একজন রাজাকার ও পিচ কমিটির সদস্য- এমন অভিযোগ স্থানীয় মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতাকর্মীদের।

পোড়াদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম সবেদের লিখিত আবেদন সূত্রে জানা যায়, শারমিন আক্তারের বাবা আব্দুল গফুর মণ্ডল এলাকার চিহ্নিত স্বাধীনতাবিরোধী। স্বাধীনতার পর তিনি কলাবরেটর অ্যাক্টে জেল খেটেছেন। ২০১৬ সালের নির্বাচনে শারমিন আক্তার নাসরিন নৌকার প্রার্থীর বিরুদ্ধে ভোট করেছেন। আব্দুল গফুর মণ্ডলের নাম উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের দেওয়া তালিকাতেও রয়েছে। স্বাধীনতা বিরোধী, রাজাকার ও পিচ কমিটির সদস্যের সন্তান নৌকার প্রার্থী হওয়ায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নজরুল করিম জানান, মিরপুর উপজেলা মুক্তিযোদ্ধাদের তৈরি করা তৎকালীন রাজাকারদের যে তালিকা রয়েছে, তাতে ফুলবাড়িয়া ইউনিয়নের ৬ নম্বর ক্রমিকের নাম আব্দুল গফুর মণ্ডলের।

আব্দুল গফুর মণ্ডলের মেয়ে শারমিন আক্তার নাসরিন নৌকার মনোনয়ন পাওয়ায় হতাশ ও ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক এ মুক্তিযোদ্ধা কমান্ডার।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সার সংকটে ১১ দলীয় জোটের এমপিদের লোকজনের হাত থাকতে পারে: প্রতিমন্ত্রী শাহে আলম

error: Content is protected !!

কুষ্টিয়ায় মিরপুরে রাজাকার কন্যা নৌকার মাঝি !

আপডেট টাইম : ০৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ :