ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কুষ্টিয়ায় বোমা তৈরির সময় বিস্ফোরণে স্বামী-স্ত্রী আহত 

কুষ্টিয়ার দৌলতপুরে বোমা তৈরির সময় বিস্ফোরণে স্বামী-স্ত্রী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া মধ্যপাড়া এলাকার আবু বক্করের বাড়িতে এ ঘটনা ঘটে।
বোমার আঘাতে আবু বক্কর ও তার স্ত্রী মধুবালার শরীরের বিভিন্ন অংশ ক্ষত-বিক্ষত হয়ে গেছে। এ সময় বোমা বিস্ফোরণের আওয়াজে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে প্রাগপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম মুকুল জানান, আবু বক্কর তার বাড়িতে বোমা তৈরি করছিল। এ সময় তার বাড়িতেই বিস্ফোরণ হয়। এতে তার স্ত্রীসহ আবু বক্কর আহত হয়। আহত আবু বক্কর একজন মাদক ব্যাবসায়ী বলেও জানান তিনি।

আহতদের উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি কর‍া হয়। নাশকতা সৃষ্টির জন্য এ বোমা তৈরি করা হচ্ছিল বলে জানিয়েছেন এলাকাবাসী।

কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আশরাফুল আলম জানান, বোমায় আহতের হাত, মুখসহ শরীর বিভিন্ন অংশ ক্ষত-বিক্ষত হয়ে গেছে। আহত আবু বক্করের অবস্থা আশঙ্কাজনক।

দৌলতপুর থানা পুলিশের ওসি নাসির উদ্দিন জানান, বোমা বিস্ফোরণের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। এ ঘটনায় স্বামী-স্ত্রী দুজনে আহত। আমরা ঘটনাস্থলে আছি, তদন্ত চলছে। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে টাকার বিনিময়ে অযোগ্য ব্যক্তিকে টিসিবির ডিলার পুনঃনিয়োগের অভিযোগ

error: Content is protected !!

কুষ্টিয়ায় বোমা তৈরির সময় বিস্ফোরণে স্বামী-স্ত্রী আহত 

আপডেট টাইম : ০৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া প্রতিনিধিঃ :