ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ক্যাবল অপারেটরের মৃত্যু

কুষ্টিয়ার কুমারখালীতে বৈদ্যুতিক খুঁটিতে ইন্টারনেটের তার বাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সবুজ আলী (৩০) নামের এক ক্যাবল অপারেটরের মৃত্যু হয়েছে।

শনিবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে কুমাখালী উপজেলার আলাউদ্দিন মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত সবুজ একই উপজেলার পশ্চিম লাহিনি পাড়ার গোসাই ডাঙ্গার জালাল উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে ইন্টারনেটের সংযোগ লাইন টানার জন্য আলাউদ্দিন মোড়ে বৈদ্যুতিক খুটির নিচে কাজ করছিলেন সবুজ। সাড়ে ১১টার দিকে সবুজ বৈদ্যুতিক খুটিতে তার বাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তার শরীরে আগুন ধরে যায়। পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে কুমারখালী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে সবুজের লাশ উদ্ধার করে।

নিহতের চাচাতো ভাই মোল্লা জানান, সবুজ কুষ্টিয়ার কেসি টিভি অফিসে কাজ করতেন। সেখান থেকেই তিনি ইন্টারনেটের তার বাঁধতে কুমারখালী যান।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, পুলিশ সবুজের লাশ উদ্ধার করেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কালকায়িয়ায় গ্রাম আদালত নিয়ে কমিউনিটি নেতৃবৃন্দের মতবিনিময় সভা

error: Content is protected !!

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ক্যাবল অপারেটরের মৃত্যু

আপডেট টাইম : ০৫:১৯ অপরাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ :