ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কুষ্টিয়ায় কৃষক হত্যায় ৫ আসামির যাবজ্জীবন

কুষ্টিয়ার দৌলতপুরে কৃষক আব্দুল খান হত্যা মামলায় পাঁচ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম করাদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

কুষ্টিয়া জেলা জজ কোর্ট পরিদর্শক আল ইমরান বলেন, এ মামলার অপর দুই আসামি আশরাফুল ও মোমিনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাস প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কুষ্টিয়ার মিরপুর উপজেলার বালিয়াশিশা গ্রামের বাবু খানের দুই ছেলে মুজিবুল খান ও আরিফ খান, একই গ্রামের শফি খান, সাইফুল খান ও আসাদুল খান। আসামিরা সবাই রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ১৯ জুন দিবাগত রাত ২টার দিকে আসামিরা দৌলতপুর উপজেলার বালিয়াশিশা গ্রামের কৃষক আব্দুল খানকে নিজ বাড়িতে জবাই করে হত্যা করে। এ ঘটনায় নিহতের ছেলে নাজমুল খান সাতজনকে আসামি করে মামলা করেন। পরে মামলার গ্রেফতার দুই আসামি সাইফুল খান ও শফি খান স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

দৌলতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নারায়ণ চন্দ্র মামলার তদন্ত শেষে সাত আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে আদালত ১৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষে মঙ্গলবার এ রায় প্রদান করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে টাকার বিনিময়ে অযোগ্য ব্যক্তিকে টিসিবির ডিলার পুনঃনিয়োগের অভিযোগ

error: Content is protected !!

কুষ্টিয়ায় কৃষক হত্যায় ৫ আসামির যাবজ্জীবন

আপডেট টাইম : ০৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া প্রতিনিধিঃ :