দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
১০:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১
২৯৭
বার পঠিত
কুষ্টিয়ায় করোনায় আরও দুইজনের প্রাণহানি
করোনা আক্রান্ত হয়ে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৭৪৯ জনে। সোমবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো. মেজবাউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালে করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে মৃত্যুর পাশাপাশি রোগী ভর্তির চাপও আগের চেয়ে কিছুটা কমেছে। আক্রান্ত এবং উপসর্গ নিয়ে সোমবার সকাল ৯টা পর্যন্ত ৬৩ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাই ৩৪ জন। আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন আরও ২৯ জন। এদিকে কুষ্টিয়া পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলায় ২৫০টি নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৪ দশমিক ৮০ ভাগ। এ পর্যন্ত কুষ্টিয়া জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ১২০ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৯৫২ জন। নতুন করে শনাক্ত ৩৭ জনের মধ্যে কুষ্টিয়া সদরে ৩১ জন, কুমারখালী উপজেলায় একজন, মিরপুর উপজেলায় দুইজন এবং খোকসা উপজেলায় তিনজন আক্রান্ত হয়েছেন। বর্তমানে কুষ্টিয়া জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪১৯ জন। এর মধ্যে হোম আইসোলেশনে রয়েছেন ৩৭৪ জন। আর হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৪৫ জন।
করোনা আক্রান্ত হয়ে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৭৪৯ জনে।
সোমবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো. মেজবাউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, হাসপাতালে করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে মৃত্যুর পাশাপাশি রোগী ভর্তির চাপও আগের চেয়ে কিছুটা কমেছে। আক্রান্ত এবং উপসর্গ নিয়ে সোমবার সকাল ৯টা পর্যন্ত ৬৩ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাই ৩৪ জন। আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন আরও ২৯ জন।
এদিকে কুষ্টিয়া পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলায় ২৫০টি নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৪ দশমিক ৮০ ভাগ। এ পর্যন্ত কুষ্টিয়া জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ১২০ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৯৫২ জন।
নতুন করে শনাক্ত ৩৭ জনের মধ্যে কুষ্টিয়া সদরে ৩১ জন, কুমারখালী উপজেলায় একজন, মিরপুর উপজেলায় দুইজন এবং খোকসা উপজেলায় তিনজন আক্রান্ত হয়েছেন। বর্তমানে কুষ্টিয়া জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪১৯ জন। এর মধ্যে হোম আইসোলেশনে রয়েছেন ৩৭৪ জন। আর হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৪৫ জন।