ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কুষ্টিয়ায় করোনায় আজ আরও ৪ জনের মৃত্যু

কুষ্টিয়ায় করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। আগের ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃতের সংখ্যাও ছিল ৪ জন।

বুধবার(১৮ আগষ্ট) সকাল ৯টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো. মেজবাউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে হাসপাতালে করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে মৃত্যুর পাশাপাশি রোগী ভর্তির চাপও আগের চেয়ে কিছুটা কমেছে।

আক্রান্ত এবং উপসর্গ নিয়ে বুধবার সকাল ৯টা পর্যন্ত ১৬৬ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাই ১২৮ জন। আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন আরও ৩৮ জন।

এদিকে কুষ্টিয়া পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলায় ২৯১টি নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৮ দশমিক ৯০ ভাগ।

জেলায় এ পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা হচ্ছে ১৬ হাজার ৯৭৭ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৩১ জন। এখন পর্যন্ত করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে জেলায় মারা গেছেন ৬৮৫ জন। নতুন করে শনাক্ত হওয়া ৫৫ জনের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় ৩২ জন, কুমারখালী উপজেলায় ১৩ জন, দৌলতপুর ও ভেড়ামারা উপজেলায় কোন আক্রান্ত নেই।

মিরপুর উপজেলায় ৯ জন এবং খোকসা উপজেলায় ১ জন। এখন পর্যন্ত জেলায় হাজার ৯৫ হাজার ৪২ জনের নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে ৮৯ হাজার ৭৬৮ জনের। বাকিরা নমুনা পরীক্ষার প্রতিবেদনের অপেক্ষায় রয়েছেন।

বর্তমানে কুষ্টিয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ হাজার ২৬১ জন। এদের মধ্যে হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন ১৮৮ জন। হোম আইসোলেশনে রয়েছেন ২ হাজার ৭৩ জন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে টাকার বিনিময়ে অযোগ্য ব্যক্তিকে টিসিবির ডিলার পুনঃনিয়োগের অভিযোগ

error: Content is protected !!

কুষ্টিয়ায় করোনায় আজ আরও ৪ জনের মৃত্যু

আপডেট টাইম : ০৯:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া প্রতিনিধিঃ :