ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কুষ্টিয়ায় একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন সাদিয়া

কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। মঙ্গলবার (০২ নভেম্বর) সকাল ১০টার দিকে প্রথমবারের মতো পাঁচ সন্তানের জন্ম দেন প্রসূতি সাদিয়া খাতুন (২৪)।

গর্ভধারণের পাঁচ মাসের মাথায় জন্ম হওয়ায় শিশুদের ওজন কম হয়েছে। পাঁচ শিশুর মধ্যে চার মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। বর্তমানে মা সুস্থ থাকলেও শিশুরা ঝুঁকিতে রয়েছে।

সাদিয়া খাতুন কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের পান্টি গ্রামের কলেজপাড়া এলাকার সোহেল রানার স্ত্রী।

হাসপাতাল সূত্রে জানা যায়, ৫-৬ মাসের মাথায় সাদিয়া সন্তান প্রসব করেছেন। একসঙ্গে পাঁচ বাচ্চার প্রসবে অনেক ঝুঁকি ছিল। তবে মা সুস্থ থাকলেও ওজন কম হওয়ায় ঝুঁকিতে রয়েছে শিশুরা। শিশুদের দেখতে হাসপাতালের রোগী ও রোগীর স্বজনরা ভিড় করছে।

শিশুদের ছোট ফুফু রাবেয়া বলেন, সোমবার রাত ১০টায় হাসপাতালে আসি। আমরা খুবই খুশি। নরমালে বাচ্চা জন্ম দিয়েছে। শিশুর মা সুস্থ আছে।

শিশুদের বাবা সোহেল রানা জানান, ২০১৬ সালের ৩০ জুলাই কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের বহলবাড়িয়া গ্রামের মিজানুর রহমানের মেয়ে সাদিয়া খাতুনকে বিয়ে করেন সোহেল রানা। সোহেল রানা একই উপজেলার পান্টি ইউনিয়নের পান্টি গ্রামের কলেজপাড়া এলাকার সামাদ আলীর ছেলে।

তিনি আরও বলেন, খুবই ভালো লাগছে। অনুভূতি প্রকাশের ভাষা পাচ্ছি না। মা সুস্থ আছে। কিন্তু শিশুর ওজন কম হওয়ায় ঢাকায় নিয়ে যেতে বলছে চিকিৎসক। শিশুদের অক্সিজেন চলছে। তারা শিশু ওয়ার্ডের দুই নম্বর রুমের নবজাতক ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

দায়িত্বরত চিকিৎসক ও নার্সরা বলেন, সকাল ১০টার দিকে ওই গৃহবধূ পাঁচ সন্তানের জন্ম দেন। তাকে সোমবার রাত ১০টার দিকে   হাসপাতালে ভর্তি করা হয়। মা সুস্থ রয়েছে কিন্তু শিশুরা ঝুঁকিতে আছে।

জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশু বিশেষজ্ঞ মো. শাহীন আক্তার সুমন বলেন, বাচ্চাদের সুস্থ করে তোলার জন্য চিকিৎসা চলছে। তবে ঝুঁকি থেকেই যাচ্ছে। তাদের ওজন কম হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজের শিশু বিভাগে অথবা শিশু হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বাচ্চাগুলোর ওজন ৫০০-৬০০ গ্রাম। তবে মা সুস্থ রয়েছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কালকায়িয়ায় গ্রাম আদালত নিয়ে কমিউনিটি নেতৃবৃন্দের মতবিনিময় সভা

error: Content is protected !!

কুষ্টিয়ায় একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন সাদিয়া

আপডেট টাইম : ০৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ :