ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কুষ্টিয়ায় একযোগে ৭ পুলিশ কর্মকর্তার রদবদল

কুষ্টিয়া জেলা পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) পদের সাত কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। মঙ্গলবার (১০ আগস্ট) কুষ্টিয়ার পুলিশ সুপার মো. খাইরুল আলম স্বাক্ষরিত এক লিখিত আদেশের মাধ্যমে তাদের রদবদল করা হয়।

এর আগে গত ২৪ মে একযোগে কুষ্টিয়া জেলা পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) পদের ৯ কর্মকর্তা, ৩ জুন ১০ কর্মকর্তাকে রদবদল করা হয়। এ ছাড়াও গত কয়েক মাসের মধ্যে বেশ কয়েকটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদের কর্মকর্তাদের রদবদল করা হয়।

কুষ্টিয়ার পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়ার কুমারখালী থানার চৌরঙ্গী তদন্তকেন্দ্রের ইনচার্জ ইদ্রিস আলীকে কুষ্টিয়া পুলিশ কন্ট্রোল রুমের ইনচার্জ পদে এবং কুষ্টিয়া পুলিশ কন্ট্রোল রুমের ইনচার্জ মোহাম্মদ আনিসুল ইসলামকে কুষ্টিয়া জেলা গোয়েন্দা শাখায় বদলি করা হয়েছে।

কুষ্টিয়া জেলা গোয়েন্দা শাখা থেকে এস এম আশরাফুল আলমকে চৌরঙ্গী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পদে এবং জেলা গোয়েন্দা শাখা থেকে মো. মমিনুল ইসলামকে সদর সার্কেল অফিসে বদলি করা হয়েছে।

কুষ্টিয়া সদর সার্কেল অফিসের পুলিশ পরিদর্শক মো. মনিরুল ইসলামকে জেলা গোয়েন্দা শাখায় এবং শহর ও যানবাহন শাখার পুলিশ পরিদর্শক মো. রকিব উদ্দিনকে ডি-স্টোর কুষ্টিয়া পুলিশ লাইন থেকে কুষ্টিয়া লাইন ওয়ার এবং শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক মো. আমিনুল ইসলাম সরকারকে টিআই (প্রশাসন ও অর্থ) পুলিশ অফিস কুষ্টিয়ার দায়িত্ব পালনের পাশাপাশি ডি-স্টোর পুলিশ লাইনে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

কুষ্টিয়ার পুলিশ সুপার মো. খাইরুল আলম বলেন, জনস্বার্থে বদলির এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে টাকার বিনিময়ে অযোগ্য ব্যক্তিকে টিসিবির ডিলার পুনঃনিয়োগের অভিযোগ

error: Content is protected !!

কুষ্টিয়ায় একযোগে ৭ পুলিশ কর্মকর্তার রদবদল

আপডেট টাইম : ০৮:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া প্রতিনিধিঃ :