ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কুষ্টিয়ায় একই বিদ্যালয়ের দুই ছাত্রী করোনায় আক্রান্ত

ছবি- প্রতীকি।

কুষ্টিয়ার খোকসায় এসএসসির পরীক্ষার্থীসহ এক বিদ্যালয়ের দুই ছাত্রী করোনা আক্রান্ত হয়েছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) বিষয়টি জানাজানি হলে বিদ্যালয়ে আসা ছাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। অনেক শিক্ষার্থী বিদ্যালয় ছেড়ে চলে যায়।

খোঁজ নিয়ে জানা যায়, শনিবার (২৫ সেপ্টেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা পরীক্ষা করানো হলে উপজেলা সদরের খোকসা জানিপুর পাইলট বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ও নবম শ্রেণির এক পরীক্ষার্থীর করোনা পজিটিভ আসে। করোনা আক্রান্ত এসএসসি পরীক্ষার্থী ২৫ সেপ্টেম্বর ও নবম শ্রেণির ছাত্রী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত শ্রেণিকক্ষে উপস্থিত ছিল।

করোনা আক্রান্ত নবম শ্রেণির ছাত্রীর অভিভাবক জানান, তার পরিবারে ছয়জন করোনার রোগী রয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন, বাকিরা ভালো আছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুজ্জামান বলেন, আক্রান্ত শিক্ষার্থীদের একজনের বয়স ১৬ অপরজনের ১৭ বছর। স্কুল চাইলে ওই শিক্ষার্থীরা যে শ্রেণিতে পড়তো সে শ্রেণির শিক্ষার্থীদের ফ্রি করোনা পরীক্ষা করানো যেতে পারে।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছালমা খাতুন জানান, দুই ছাত্রী সম্পর্কে চাচাত বোন। তাদের পরিবারের একাধিক করোনা পজিটিভ রোগী রয়েছে। ছাত্রীরা বাড়ি থেকে আক্রান্ত হয়েছে। করোনায় আক্রান্ত ছাত্রীরা যেসব শ্রেণিতে পড়ে ওইসব শ্রেণির শিক্ষার্থীদের করোনা পরীক্ষা করোনোর চিন্তা করা হচ্ছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক জানান, শিক্ষার্থীদের তথ্য ঢাকায় পাঠানো হয়েছে। তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সার সংকটে ১১ দলীয় জোটের এমপিদের লোকজনের হাত থাকতে পারে: প্রতিমন্ত্রী শাহে আলম

error: Content is protected !!

কুষ্টিয়ায় একই বিদ্যালয়ের দুই ছাত্রী করোনায় আক্রান্ত

আপডেট টাইম : ০৫:২৩ অপরাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া প্রতিনিধিঃ :