ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কুষ্টিয়ায় ইয়াবা ব্যবসায়ীর ১০ বছরের কারাদন্ড

-ছবিঃ প্রতীকী।

কুষ্টিয়ায় মাদক মামলায় আনোয়ার হোসেন নামে এক আসামিকে ১০ বছরের সশ্রম  কারাদন্ড দিয়েছে আদালত। সেই সঙ্গে তাকে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালের দিকে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাজুল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।

দন্ডপ্রাপ্ত আনোয়ার হোসেন চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার পশ্চিম রায়পুর গ্রামের উত্তর কালীর বাড়ি এলাকার নুরুন্নবীর ছেলে। সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী।

মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ১৯ মে বিকেল ৫টার দিকে দৌলতপুর উপজেলার আল্লাহর দরগাহ বাজার এলাকায় আনোয়ার হোসেনের কাছে থেকে এক হাজার ইয়াবা উদ্ধার করে জেলা গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় এসআই নওশাদ আহমেদ বাদী হয়ে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দৌলতপুর থানায় মামলা করেন।

এ মামলায় ২০১৮ সালের ১৪ অক্টোবর চার্জ গঠন করা হয়েছে। সাক্ষ্য প্রমাণ শেষে ৪ নভেম্বর রায় ঘোষণার দিন ধার্য করা হয়। ১০ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে আদালত এ রায় দেয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি অনুপ কুমার নন্দী বলেন, মাদক  মামলায় দোষী প্রমাণিত হওয়ায় আসামি আনোয়ার হোসেনকে ১০ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। সেই সঙ্গে তাকে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্ত আসামি উপস্থিত ছিলেন না।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কালকায়িয়ায় গ্রাম আদালত নিয়ে কমিউনিটি নেতৃবৃন্দের মতবিনিময় সভা

error: Content is protected !!

কুষ্টিয়ায় ইয়াবা ব্যবসায়ীর ১০ বছরের কারাদন্ড

আপডেট টাইম : ০৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ :