ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কুষ্টিয়ায় আ’লীগ নেতার অশ্লীল ভিডিও ফাঁস

কুষ্টিয়ার দৌলতপুরে আওয়ামী লীগের এক নেতার অশ্লীল ভিডিও ফাঁস হয়েছে। এ ঘটনার পর থেকেই উপজেলা এলাকায় দলীয় নেতা-কর্মীসহ সাধারণ মানুষ তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে আপত্তিকর ওই ভিডিও ভাইরাল হয়। তোলপাড় সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও।

জানা গেছে, গত মঙ্গলবার রাতে আপত্তিকর ওই ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা গেছে, দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রশীদ বাবলু একটি কক্ষে ১৫-১৬ বছর বয়সী এক মেয়ের সঙ্গে অবৈধ মেলামেশায় লিপ্ত। ওই কক্ষের জানালা দিয়ে কেউ আওয়ামী লীগ নেতার এ আপত্তিকর কর্মকাণ্ডের ভিডিও গোপনে ধারণ করে পরে তা ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে দেয়।

নাম-প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি তীব্র ক্ষোভ প্রকাশ করে জানান, যার কাছে একটি বাচ্চা মেয়ে নিরাপদ না, তারা আবার জনগণের সেবক হয় কীভাবে তা ভেবে পাই না।

এদিকে গতকাল বুধবার দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি হিসেবেও পদ পেয়েছেন আব্দুর রশীদ বাবলু।

রিফাইতপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবু বলেন, তার মতো একজন দায়িত্বশীল প্রবীণ আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যানের কাছ থেকে জনগণ এটা প্রত্যাশা করে না। আমি চরম ক্ষুব্ধ ও মর্মাহত।

দৌলতপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. শরীফ উদ্দিন রিমন বলেন, আমি মিটিংয়ে আছি। পরে কথা বলব।

এ ব্যাপারে আব্দুর রশীদ বাবলুর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া গেছে।

দৌলতপুর থানার ওসি নাসির উদ্দিন বলেন, বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে টাকার বিনিময়ে অযোগ্য ব্যক্তিকে টিসিবির ডিলার পুনঃনিয়োগের অভিযোগ

error: Content is protected !!

কুষ্টিয়ায় আ’লীগ নেতার অশ্লীল ভিডিও ফাঁস

আপডেট টাইম : ০৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া প্রতিনিধিঃ :