ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কুষ্টিয়ার ঝাউদিয়ায় মান্নতের খাসির মাংস ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, যুবক নিহত

কুষ্টিয়ায় মানতের খাসির মাংস ভাগাভাগি নিয়ে সংঘর্ষে কবির খান (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৪ সেপ্টেম্বর) কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ঝাউদিয়া শাহী মসজিদ সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, মসজিদের টাকা মানত নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় মুরাদ চৌধুরী ও আসাদ চৌধুরীর মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। শনিবার চুয়াডাঙ্গার দর্শনা থেকে কয়েকজন ঝাউদিয়া শাহী মসজিদে আসেন। তারা মানত হিসেবে মসজিদে একটি খাসি দেন। এ খাসির মাংস ভাগাভাগি নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় কবির খান নিহত হন। পরে মরদেহ উদ্ধার করে পুলিশ।

ঝাউদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কেরামত আলী বিশ্বাস জানান, মানতের খাসির মাংসের ভাগাভাগি নিয়ে সংঘর্ষে একজন নিহত হয়েছেন বলে শুনেছি।

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান রতন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে টাকার বিনিময়ে অযোগ্য ব্যক্তিকে টিসিবির ডিলার পুনঃনিয়োগের অভিযোগ

error: Content is protected !!

কুষ্টিয়ার ঝাউদিয়ায় মান্নতের খাসির মাংস ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, যুবক নিহত

আপডেট টাইম : ০৭:২৭ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া প্রতিনিধিঃ :