ঢাকা , মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৯ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় মাদক উদ্ধার

মো. জিয়াউর রহমান:

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) পৃথক অভিযান চালিয়ে সীমান্ত এলাকা থেকে ৯ লাখ ১৮ হাজার টাকা মূল্যের ভারতীয় মাদক ও নেশাজাতীয় দ্রব্য উদ্ধার করেছে। শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীন শুভরাজপুর বিওপির দায়িত্বপূর্ণ বাঙ্গালপাড়া এলাকায় শনিবার ভোর ৪টা ১৫ মিনিটে টহল দল অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৬ বোতল ভারতীয় মদ ও ১ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করে।

এর আগে শুক্রবার ভোর ৪টা ৪০ মিনিটে মথুরাপুর বিওপির দায়িত্বপূর্ণ মথুরাপুর মাঠ এলাকায় পরিচালিত আরেকটি অভিযানে মালিকবিহীন অবস্থায় আরও ৬ বোতল ভারতীয় মদ ও ২ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, পৃথক দুটি অভিযানে উদ্ধার হওয়া মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মোট সিজার মূল্য ৯ লাখ ১৮ হাজার টাকা।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

তাঁবু-আউটডোর পণ্যে রপ্তানির নতুন সম্ভাবনা বাংলাদেশের

error: Content is protected !!

কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৯ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় মাদক উদ্ধার

আপডেট টাইম : ০৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :