ইসমাইল হােসেন বাবুঃ
কুষ্টিয়া সীমান্তে পৃথক অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করেছে বডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। এছাড়াও বিপুল পরিমান ভারতীয় মাদক ও চোরচালানী মালামাল উদ্ধার করা হয়।
রোববার (১৭ মে ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।
আটককৃতরা হলেন, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পশ্চিম দক্ষিণ ফিলিপনগর মৃত আমিরুল মোল্লার ছেলে মোঃ রকি হোসেন (২৫) ও একই উপজেলার চর প্রাগপুর এলাকার মৃত কেয়ামত আলীর ছেলে মোঃ সামিরুজ্জামান হিটু (৪৯)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ রোববার (১৭ মে) আনুমানিক ভোর সাড়ে ৫টার সময় কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পশ্চিম দক্ষিণ ফিলিপনগরে বিশেষ অভিযান চালিয়ে ২৫ গ্রাম হেরোইনসহ মোঃ রকি হোসেনকে আটক করা হয়।
এছাড়াও একই দিন রাত আনুমানিক ২টা ৫০ মিনিটের সময় শুভরাজপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শুভরাজপুর মাঠপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫ বোতল ভারতীয় মদ এবং ১ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শনিবার (১৬ মে) রাত আনুমানিক ৭টা ৪০ মিনিটের সময় কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার গোলাম মাওলার আমবাগান নামক স্থানে অভিযান চালিয়ে ১০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৩১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ সামিরুজ্জামান হিটুকে আটক করা হয়।
এছাড়াও একই দিন রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটের সময় রামকৃষ্ণপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মোহাম্মদপুর মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৯০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ১ হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ১১ প্যাকেট কীটনাশক এবং ১১৬ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত এসব মাদক ও চোরচালানী মালামালের সর্বমোট সিজার মূল্য ৯ লাখ ৭৫ হাজার ৪৯০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি আরও জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ মাদক,বিস্ফোরক দ্রব্যসহ সকল প্রকার চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে তারা দৃঢ় প্রতিজ্ঞ। ভবিষ্যতেও সীমান্ত এলাকায় এ ধরনের অপরাধ দমনে বিজিবির কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে।

মোবাইল চার্জ দিতে গিয়ে কিশোরীর মৃত্যু 
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার 




















