ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়া সদরে আবারও আতা, খোকসায় শান্ত চেয়ারম্যান

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ১ম ধাপে কুষ্টিয়ার দুই উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আতাউর রহমান আতা ও আল মাসুম মুর্শেদ শান্ত।

বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে একযোগে কুষ্টিয়া সদর ও খোকসা উপজেলায় সবক’টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলে বিরতিহীনভাবে বেলা ৪টা পর্যন্ত।

নির্বাচনে কুষ্টিয়া সদর উপজেলায় চেয়ারম্যান পদে আতাউর রহমান আতা আনারস প্রতীকে ৬৭ হাজার ৪৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু আহাদ আল মামুন মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৫৬৪ ভোট। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২০ হাজার ৮৩৩ জন।

খোকসা উপজেলায় চেয়ারম্যান পদে আল মাসুম মুর্শেদ শান্ত ঘোড়া প্রতীকে ২৫ হাজার ১০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুর রহিম খান দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৭৬২ ভোট। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৮ জন।

দু’টি উপজেলায় মোট ২২টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় ভোট কেন্দ্রের সংখ্যা ছিলো ১৯৫টি।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আবু আনছার এ তথ্য নিশ্চিত করে বলেন, সকাল ৮টা থেকে কুষ্টিয়া সদর ও খোকসা উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত।কুষ্টিয়া সদর উপজেলায় চেয়ারম্যান পদে আতাউর রহমান আতা এবং খোকসায় আল মাসুম মুর্শেদ শান্ত বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তবে ভোট কেন্দ্রগুলো পরিদর্শনকালে কুষ্টিয়া এবং খোকসা উপজেলার প্রায় সবক’টি কেন্দ্রেই ভোটার উপস্থিতি ছিলো একেবারেই কম।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

কুষ্টিয়া সদরে আবারও আতা, খোকসায় শান্ত চেয়ারম্যান

আপডেট টাইম : ১১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪
ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার :