ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়া ট্রাফিক পুলিশকে মারধর করা সেই দুই নারী গ্রেপ্তার

ইসমাইল হােসেন বাবু, ষ্টাফ রিপাের্টার

কুষ্টিয়া শহরে দায়িত্বরত অবস্থায় নাজমুল হোসেন নামে ট্রাফিক পুলিশের এক সদস্যকে মারধর করা সেই দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যার দিকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

এর আগে বেলা ১১টার দিকে কুষ্টিয়া শহরের রেলস্টেশন মোড়ে ওই পুলিশ সদস্যকে দুই নারী চড়থাপ্পড় মারেন। পুলিশ সদস্যকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব বলেন, ট্রেনের সিগন্যাল পড়েছিল। তবে ওই দুই নারী সিগন্যাল উপেক্ষা করে জোরপূর্বক যাওয়ার চেষ্টা করেন, সেখানে ট্রাফিক পুলিশ বাধা দিলে বাকবিতণ্ডা হয়। ওই দুই নারী পুলিশ সদস্যকে চড়থাপ্পড় মারেন।

এ ঘটনায় মামলা করা হয়েছে। তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকার আশরাফুল ইসলামের স্ত্রী সোহনা ইসলাম ও হাউজিং বি ব্লক এলাকার রিপন হোসেনের স্ত্রী শান্তা খাতুন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ বলেন, ওই দুই নারী সিগন্যাল উপেক্ষা করে জোরপূর্বক যাওয়ার চেষ্টা করেন। সেখানে ট্রাফিক পুলিশ বাধা দিলে বাকবিতণ্ডা হয়। পরে ওই দুই নারী পথচারী ঘুরে এসে ট্রাফিক পুলিশকে ধাক্কা দেয় এবং জুতা দিয়ে পেটায়। এরপর স্থানীয়রা এসে উভয়কে সরিয়ে দেয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়ে নতুন ‘আইডিয়া’ সংবিধান সংশোধন কমিটিতে

error: Content is protected !!

কুষ্টিয়া ট্রাফিক পুলিশকে মারধর করা সেই দুই নারী গ্রেপ্তার

আপডেট টাইম : ১১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
ইসমাইল হােসেন বাবু ,ষ্টাফ রিপাের্টার :