ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কুষ্টিয়ায় টাকা না পেয়ে বাবার উপর অভিমান করে ছেলের আত্মহত্যা

কুষ্টিয়ার কুমারখালীতে ব্যবসার জন্য টাকা চেয়ে না পেয়ে বাবার উপর অভিমান করে ছেলে আত্মহত্যা করেছেন। জগন্নাথপুর ইউনিয়নের দয়ারামপুর গ্রামে শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে নিজ ঘরের আড়ার সাথে  গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করার ঘটনা ঘটে। এ বিষয়ে কুমারখালী থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

নিহত আসাদুল (২২) জগন্নাথপুর ইউনিয়নের দয়ারামপুর ঘোষপাড়া গ্রামের আবুল শেখের ছেলে।

এলাকাবাসী ও পারিবারিক সুত্রে জানা যায়, আসাদুল গরুর খামার করার জন্য তার বাবার কাছে ৫ লাখ টাকা দাবী করে। তার বাবা একসাথে এতো টাকা দিতে অপারগতা প্রকাশ করলে বেলা সাড়ে ১১ টার দিকে  সে নিজ ঘরের আড়ার সাথে রশি দিয়ে গলায় ফাঁস দেয়। এসময় বাড়ির ও আশেপাশের প্রতিবেশীরা এসে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে তার লাশ উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের অনুরোধে  ও পরিবারের লিখিত দরখাস্তের প্রেক্ষিতে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এবং এ ব্যাপারে কুমারখালী থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে টাকার বিনিময়ে অযোগ্য ব্যক্তিকে টিসিবির ডিলার পুনঃনিয়োগের অভিযোগ

error: Content is protected !!

কুষ্টিয়ায় টাকা না পেয়ে বাবার উপর অভিমান করে ছেলের আত্মহত্যা

আপডেট টাইম : ০৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া প্রতিনিধিঃ :