ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ার সীমান্তে বিজিবির অভিযান ৯ কোটি টাকার মাদক উদ্ধার

ইসমাইল হোসেন বাবুঃ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে মাদকবিরোধি অভিযান চালিয়ে ভারতীয় এলএসডি ও ফেনসিডিলসহ প্রায় ৯ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য উদ্ধার করেছে বিজিবি। একই সঙ্গে শক্রবার (২৭ জুন) দিবাগত রাতে মাদকব্যবসা নিয়ে বিরোধে মোহন নামে এক ব্যক্তি খুনের সঙ্গে জড়িত সোহেল নামে এক ব্যক্তিকেও আটক করে বিজিবি।

–

৪৭ বিজিবির অধিনায়ক মাহবুব মোর্শেদ চৌধুরী জানান, গত রাতে মাদক সংক্রান্ত বিরোধের জেরে মোহন নামে এক চোরাকারবারি খুনের ঘটনার পর বিজেপি ৪৭ ব্যাটালিয়নের সদস্যরা রাতভর অভিযান চালায়। অভিযানে মোহন হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ঠোটারপাড়া এলাকা থেকে সোহেল নামে এক চোরাকারবারিকে আটক করা হয়।

–

এ সময় তার হেফাজত থেকে ৭৫ বোতল ভারতীয় ফেনসিডিল ও ১৭ বোতল (প্রতিটি বোতল ৫০ মিলি) ভারতীয় এলএসডি উদ্ধার করা হয়। যার মূল্য ৮ কোটি ৮৪ লাখ ৩০ হাজার টাকা।

–

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হৃদা জানান, মোহন নামের এক চোরাকারবারিকে কুপিয়ে হত্যা মামলার এজাহার ভুক্ত আসামি সোহেলকে মাদকসহ থানায় হস্তান্তর করেছে বিজিবি। তাকে আদালতে পাঠানো হয়েছে।

–

প্রসঙ্গত, গত রাত সাড়ে ৯টার দিকে বন্ধুর বাড়ি থেকে নিজ বাড়ি ফেরার পথে রামকৃষ্ণপুর ইউনিয়নের ঠোটারপাড়া মাঠে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে মোহন নিহত হন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে প্রাথমিক শিক্ষার বেহাল দশা অর্ধশতাধিক স্কুল ভবন ঝুঁকিপূর্ণ

error: Content is protected !!

কুষ্টিয়ার সীমান্তে বিজিবির অভিযান ৯ কোটি টাকার মাদক উদ্ধার

আপডেট টাইম : ১০:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :