ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ার মসজিদ-মাদরাসা-এতিমখানায় বসুন্ধরার ইফতার

কুষ্টিয়ার বিভিন্ন মসজিদ, মাদরাসা ও এতিমখানার রোজাদারদের জন্য ইফতারের ব্যবস্থা করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ।  শহরের মঙ্গলবাড়িয়ায় ঘরোয়া পরিবেশে পরম যত্নে প্রস্তুত করা এসব ইফতার শুক্রবার (২৯ মার্চ) বিকেলে গাড়িতে গাড়িতে পৌঁছে দেওয়া হয় মসজিদ-মাদরাসাগুলোতে।

বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের পক্ষ থেকে এসব ইফতার গেছে মঙ্গলবাড়িয়ার আশরাফুল উলুম মাদরাসা, আলফার মোড়ের দারুস সুন্নাহ মহিলা মাদরাসা, সদর উপজেলার ঝাউদিয়া কেন্দ্রীয় মসজিদ, মাজিলা এতিমখানাসহ ১৩টি প্রতিষ্ঠানে।

এই আয়োজন ঘিরে সন্ধ্যায় এসব প্রতিষ্ঠানে তিন হাজার রোজাদারের ইফতার মাহফিল বসেছিল। করা হয় কোরআন তেলওয়াত ও দোয়া।

বসুন্ধরা গ্রুপের প্রতিনিধি সাদ্দাম হোসেন ইফতার বিতরণ কার্যক্রম তদারকি করেন। তিনি বলেন, দেশের মানুষের পাশে সবসময়ই আছে বসুন্ধরা গ্রুপ। ইফতারের ক্ষেত্রে অসহায় মাদরাসা শিক্ষার্থী ও এতিমদের প্রাধান্য দেওয়া হচ্ছে।

ইফতার বিতরণ কার্যক্রমে সহায়তা করেন বসুন্ধরা বিটুমিনের কুষ্টিয়া অঞ্চলের পরিচালক ওবায়দুর রহমান বাদশা, নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রতিনিধি মো. জাহিদুজ্জামান, বাংলানিউজটোয়েন্টিফোর.কমের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট মো. জাহিদ হাসান জিহাদসহ সংশ্লিষ্টরা।

এদিকে কুষ্টিয়া জেলা প্রেসক্লাবে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের সৌজন্যে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জেলার সাংবাদিকরা অংশ নেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পিএইচপি কী, এটি ঘিরে বৈশ্বিক সাইবার নিরাপত্তা সংকট সৃষ্টি হয়েছে কেন

error: Content is protected !!

কুষ্টিয়ার মসজিদ-মাদরাসা-এতিমখানায় বসুন্ধরার ইফতার

আপডেট টাইম : ০৪:১৩ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪
ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার :