আপডেট টাইম :
০৭:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪
২৩৫
বার পঠিত
কুষ্টিয়ার দৌলতপুরে র্যাবের অভিযানে আটক দুই রাজনৈতিক নেতা
কুষ্টিয়ার দৌলতপুরে র্যাবের একটি অভিযান দল শুক্রবার রাত ১১ টার দিকে উপজেলার সেন্টার মোড় থেকে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, প্রভাষক জহুরুল আলম এবং উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক বখতিয়ার উদ্দিন বাচ্চুকে আটক করেছে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, তাদের আটক করা হয়েছে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে। জানা গেছে, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক হাসনা ইননাহিয়ান সজিবের নিকট আত্মীয় জহুরুল আলম। অভিযোগ রয়েছে, তিনি জহুরুলের মুক্তির জন্য জোর চেষ্টা চালাচ্ছেন। আরও পড়ুনঃ প্রাথমিক শিক্ষকদের উন্নত গ্রেডের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন অপর দিকে, যুবলীগের যুগ্ম সম্পাদক বখতিয়ার উদ্দিন বাচ্চুর বিরুদ্ধে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে এলাকায় চাঁদাবাজি এবং নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তাদের শনিবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।
কুষ্টিয়ার দৌলতপুরে র্যাবের একটি অভিযান দল শুক্রবার রাত ১১ টার দিকে উপজেলার সেন্টার মোড় থেকে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, প্রভাষক জহুরুল আলম এবং উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক বখতিয়ার উদ্দিন বাচ্চুকে আটক করেছে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, তাদের আটক করা হয়েছে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে।
জানা গেছে, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক হাসনা ইননাহিয়ান সজিবের নিকট আত্মীয় জহুরুল আলম। অভিযোগ রয়েছে, তিনি জহুরুলের মুক্তির জন্য জোর চেষ্টা চালাচ্ছেন।
অপর দিকে, যুবলীগের যুগ্ম সম্পাদক বখতিয়ার উদ্দিন বাচ্চুর বিরুদ্ধে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে এলাকায় চাঁদাবাজি এবং নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তাদের শনিবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।